ইলিনয় অঙ্গরাজ্যে শিকাগোর অফিস-আদালতে বাংলা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের স্মৃতি বিজড়িত শিকাগো সিটিসহ আশপাশের বিরাট একটি অঞ্চলের অফিস-আদালতে বাংলা ভাষাকে অন্তর্ভূক্ত হয়েছে। ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টির ট্রেজারার মারিয়া পাপ্পাজ ৪ ডিসেম্বর বুধবার এ তথ্য জানান শিকাগো বাংলাদেশের অনরারি কন্সাল জেনারেল মুনির চৌধুরীকে। একইসাথে কুক কাউন্টির ওয়েবসাইট ওপেন করে বাংলা সংযোজনের তথ্য প্রদর্শন করেন মারিয়া।
উল্লেখ্য, দু’বছর যাবত ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো সিটিসহ আশপাশের বাংলাদেশি অধ্যুষিত এলাকার দাপ্তরিক ভাষায় বাংলা সংযোজনের দাবি জানাচ্ছিলেন মুনির চৌধুরী।সে দাবির বাস্তবায়ন ঘটার সংবাদে উল্লসিত অনরারি কন্সাল জেনারেল জানান, একইভাবে আমরা ১৯৯৮ সালে শিকাগোর ডাউন টাউনের ডেভন এভিনিউর একটি অংশের নাম ‘শেখ মুজিব ওয়ে’ করতে সক্ষম হই। সে আলোকে প্রতিবছর শেখ মুজিব ওয়েতে বাংলাদেশ ডে প্যারেড হচ্ছে।
আসছে মুজিববর্ষে ২০-২১ মার্চ আমরা উৎসব করবো। সেখানে ইলিনয় অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তা. রাজনীতিকসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা আসবেন। সে প্রস্তুতি চলছে। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধান অতিথি করবো।
উল্লেখ্য, এই শিকাগোতে বিশ্বের একসময়ের সর্বোচ্চ টাওয়ার (১৪৫৩ ফুট) নির্মিত হয় বাংলাদেশি স্থপতি এফ আর খানের ডিজাইনে। সেটির নাম ছিল সিয়ার্স টাওয়ার। বর্তমানে তা উইলিজ টাওয়ার নামে পরিচিত। এটির নির্মাণ শুরু হয় ১৯৭০ সালে এবং সম্পন্ন হয় ১৯৭৩ সালে। সেই স্মৃতিবাহী সিটিতে এখন অফিসিয়াল কাজকর্মে বাংলা অন্তর্ভুক্তির ঘটনা সকল প্রবাসীকে উৎফুল্ল করেছে। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests