Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আন্তর্জাতিক পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: December 7, 2019 | 2:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের কুইন্স প্যালেসে গত ১ ডিসেম্বর ইভেন্ট টাইম মিউজিকের আন্তর্জাতিক পিঠা উৎসব ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বহু লোকের সমাগমে বিভিন্ন দেশের পিঠার সমারোহে নানা রকমের সুস্বাদু পিঠা নিয়ে আন্তর্জাতিক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টা ইশতিয়াক রুমি ও তার স্ত্রী সায়মা রুমি ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। সাংস্কৃতিক পর্বে মধ্যরাত পর্যন্ত নাচে গানে মাতিয়ে রাখেন শিল্পীরা, নৃত্য পরিবেশন করেন জারিন মাইশ ও সিমরান খান। সংগীত পরিবেশন করেন যথাক্রমে চাইম ব্যান্ডের খালিদ সাইফুল্লাহ, সেলিম ইব্রাহিম রুবিনা শিল্পী, শাহ মাহবুব, রুখসানা মির্জা, তানভির শাহিন, কামরুজ্জামান বকুল, খাইরুল ইসলাম সবুজ, চন্দন চৌধুরী, চন্দ্রা রায়, আমানত হোসেন আমান, মিলন কুমার রায়, রোজী কবীর, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যথাক্রমে সোনিয়া, সারুয়ার খান বাবু ও সেলিম ইব্রাহিম।

অনুষ্ঠানের আহ্বায়ক সেলিম ইব্রাহিম ও সদস্য সচিব সারওয়ার খান বাবু শুরুতেই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন ইভেন্ট টাইম মিউজিকের প্রধান উপদেষ্টা ইশতিয়াক রুমি, উপদেষ্টা সাফিউল আজম, মসিউর রহমান (মুক্তিযোদ্ধা) শাউন বাবলা, প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম, ডালিম যুগ্ম-আহ্বায়ক মাসুদ করিম মিলন, সমন্বয়কারী দেলোয়ার হোসেন, যুগ্ম সদস্য সচিব সাদিয়া আফরিন আজম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রসকাউট্রি মর্টগেজ এর দুই কর্মকর্তা পিটার লোসিয়া ও পিটার কার্লিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি উজ্জল বিপুল।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV