নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ‘চিফ অব ডিটেক্টিভস’ পদে প্রথম কৃষ্ণাঙ্গ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ‘চিফ অব ডিটেক্টিভস’ পদে প্রথম নিযুক্ত হলেন রডনি হ্যারিসন নামে এক কৃষ্ণাঙ্গ অফিসার। ২০০ বছরের ওই নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের ইতিহাসে যা এই প্রথম! এমনটাই জানিয়েছেন পুলিশ বিভাগের এক মুখপাত্র। খবর সিএনএন। প্রতিবেদনে বলা হয়, বুধবার থেকে ‘চিফ অব ডিটেক্টিভস’ পদে কাজে যোগ দিয়েছেন রডনি। এর আগে ‘চিফ অব প্যাট্রল’-এর দায়িত্বে ছিলেন তিনি। ওই পদে এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি ম‚লত পুলিশ কর্মীদের উপর নজরদারি চালানোই ছিল তার কাজ। সেখানে ‘চিফ অব ডিটেক্টিভস’ হিসেবে হ্যারিসনের কাজের ধরন বেশ অনেকটাই পরিবর্তন হবে। ডারমট শি-এর জায়গায় এই পদে আনা হল রডনি হ্যারিসনকে। পুলিশ কমিশনার পদ থেকে জেম্স ও’নিল-এর পদত্যাগের পরে ওই পদে নিযুক্ত করা হয়েছে ডারমটকে।
রডনি হ্যারিসন ১৯৯১ সালে পুলিশ বাহিনীর চাকরিতে যোগ দেন। ১৯৯৫ সালে প্রথম ডিটেক্টিভ হন তিনি। হ্যারিসন বলেন, ‘কঠিন পরিশ্রম করেছি এই জায়গায় পৌঁছনোর জন্য।’
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








