নিউইয়র্কে হৃদয়ে বাংলাদেশ’র শীত বস্ত্র বিতরণ (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের ব্রঙ্কসে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ করেছে হৃদয়ে বাংলাদেশ। গত ৭ ডিসেম্বর শনিবার ক্যারোলিনা মিনিস্ট্রি গ্রুপের সহযোগিতায় এবং পাদ্রি ক্রিস্টোফার অধিকারী এবং ম্যাথিউ হালদারের নেতৃত্বে উৎসবমুখর পরিবেশে দরিদ্রদের মাঝে বিনামূল্যে শীত বস্ত্র বিতরণ করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক পল্লব সরকার ও সাংগঠনিক সম্পাদক মাকসুদা আহমেদের পরিচালনায় এসময় আরো ছিলেন সহযোগি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

হৃদয়ে বাংলাদেশ’র সভাপতি সাইদুর রহমান লিংকন জানান, ক্যারোলিনা মিনিস্ট্রি গ্রুপ ও নিউইয়র্কের দু’টি বাঙালী চার্চের সহযোগিতায় হৃদয়ে বাংলাদেশ প্রথমবারের মত এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। শনিবার সকাল ১০ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৬’শ শীত বস্ত্র বিনামূল্যে বিতরণ করা হয়।
বিশ্বজয়ী সাইকেলিষ্ট সাইদুর রহমান লিংঙ্কন বলেন, হৃদয়ে বাংলাদেশ’র ডাকে সাড়া দিয়ে কর্মসূচি সফল করার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ। এমন সহযোগিতা নতুন নতুন কাজের অনুপ্রেরণা যোগায়। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাবে সংগঠনটি। সাইদুর রহমান লিংঙ্কন সংগঠনের আয়োজনে আগামী ১৪ ও ১৫ ডিসেম্বও দু’দিনব্যাপি বিজয় উৎসব সফলে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে আমন্ত্রণ জানিয়েছেন অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে।

শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেয়া প্রবাসীরা এমন উদ্যোগের জন্য হৃদয়ে বাংলাদেশের’র ভূয়সী প্রশংসা করে বলেন, হৃদয়ে বাংলাদেশ’র এমন আয়াজন দৃষ্টান্ত হয়ে থাকবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests