Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রাজনীতিক-লেখক মাহবুবুল হক শাকিলকে স্মরণ

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: December 8, 2019 | 12:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অকাল প্রয়াত কবি ও লেখক মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে নিউইয়র্কে এক স্মরণ সভার আয়োজন করা হয়। স্থানীয় সময় শুক্রবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এ স্মরণ সভার তাকে স্মরণ করলেন নিউইয়র্কের বন্ধু ও সুহৃদরা। ‘অনিকেত আমি ঠিকানা জানি না’ শীর্ষক এ অনুষ্ঠানে মাহবুবুল হক শাকিলকে নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, শাকিল ছিলেন একজন সফল রাজনীতিবিদ এবং সুলেখক। একজন স্বভাব কবি হিসেবেও তিনি কবিতায় প্রেম, দ্রোহ ও মানবিকতাকে তুলে ধরেছেন। তার মধ্যে ছিল মানবিক গুণাবলী।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক লেখক ও অ্যাক্টিভিস্ট কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মুহাম্মদ ফজুলুর রহমান, রাজনীতিবিদ শরাফ সরকার, প্রয়াত শাকিলের রাজনৈতিক সহকর্মী শৈবাল তালুকদার, সংস্কৃতিকর্মী মোশাররফ হোসেন, ঢাকার গণজাগরণ মঞ্চের জাকির হোসেন রনি, নারী নেত্রী অধ্যাপক হুসনে আরা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া, নীরা কাদরী প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব ও শহীদ উদ্দিন। মাহবুবুল হক শাকিলের কবিতা পাঠ করেন মুমু আনসারী, সাবিনা নীরু ও গোপন সাহা।

উল্লেখ্য, মাহবুবুল হক শাকিল ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের জিএস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। কর্মজীবনে সর্বশেষ তিনি অতিরিক্ত সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তার প্রকাশিত বইগুলো হলো ‘খেরোখাতার পাতা থেকে’ ‘মন খারাপের গাড়ী’ ও ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ উল্লেখযোগ্য। পৈত্রিক নিবাস ময়মনসিংহ হলেও শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে।

মাহবুবুল হক শাকিল ২০১৬ সালের ৫ ডিসেম্বর অকালে মারা যান। মৃত্যুর ১৬ ঘণ্টা আগে তার ফেসবুকে একটি কবিতা লিখে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV