Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কসের প্রাণকেন্দ্রে আগামী বছর পথমেলা করবে বিএসিসি (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: December 10, 2019 | 1:11 PM

https://www.facebook.com/USANewsNY/videos/618908818647252/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাণকেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকার পার্ডি স্টিটে আগামী বছর পথমেলা’র আয়োজন করবে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিল-বিএসিসি। গত ৯ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি সেন্টারে অনুষ্ঠিত মেলা আয়োজনকারী চার সংগঠনের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশী আমেরিরান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশী আমেরিকান ডেমক্রেটিক সোসাইটির সভাপতি সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট বাছির খান, জামাল আহমেদ প্রমুখ। এ সময় সংগঠন সমূহের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদার ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, চার সংগঠনের যৌথ সভায় লটারীর মাধমে আগামী বছর এ পথমেলা আয়োজনের সিদ্ধান্ত হয়। তিনি জানান, আমেরিকায় বাঙালী ঐতিহ্যের ধারা বিকশিত করা, নতুন প্রজন্মসহ মূলধারায় দেশীয় সংস্কৃতি ও পণ্যকে তুলে ধরার প্রয়াসে ‘বাংলাদেশী-আমেরিকান ঐতিহ্যের উৎসব’ নামে তারা আগামী বছর পথমেলা আয়োজন করবেন। পথমেলায় দেশ-প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV