Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউজার্সিতে ভয়াবহ বন্দুকযুদ্ধ : পুলিশসহ নিহত ৬

অনলাইন ডেস্ক পঠিত: 136 বার

প্রকাশিত: December 10, 2019 | 9:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউ জার্সির জার্সি সিটিতে ভয়াবহ বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওই ঘটনার সময় আহত হয়েছেন আরো দুই পুলিশ অফিসার।

বন্দুকধারীরা একটি দোকানের ভেতর থেকে গুলি চালায়। তবে এই ঘটনার পেছনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে মনে করছে না কর্তৃপক্ষ।

নিহত পুলিশ অফিসার জোসেফ সিলস নিউ জার্সি থেকে অবৈধ অস্ত্র উৎখাত কার্যক্রমের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছেন জার্সি সিটির পুলিশ প্রধান মাইক কেলি।

স্থানীয় সময় দুপুর বারোটার পরপর একটি গোরস্থানে গোলাগুলির শব্দ পাওয়া যায়।

ওই সময় সন্দেহভাজন হামলাকারীদের দিকে অগ্রসর হলে পুলিশ অফিসার জোসেফ সিলস মারা যান বলে ধারণা করা হচ্ছে।

দুই হামলাকারী একটি ট্রাকে করে ঘটনাস্থল থেকে সরে গিয়ে একটি সুপার মার্কেটে আশ্রয় নেয় এবং পুলিশের দিকে গুলি চালানো অব্যাহত রাখে।

এরপর সোয়াটসহ বিশেষ নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যরা ওই এলাকাটি ঘিরে ফেলে। হামলাকারীদের সাথে গোলাগুলিতে দোকানের ভেতরে অন্তত পাঁচজন নিহত হয়।

নিহতদের মধ্যে দু’জন সন্দেহভাজন হামলাকারী বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে হামলাকারীরা ‘ভারী অস্ত্রশস্ত্র’ বহন করছিল এবং বন্দুকযুদ্ধের সময় তারা পুলিশের দিকে ‘শত শত রাউন্ড’ গুলি ছোঁড়ে।

দোকানের ভেতরে থাকা গোলাগুলিতে আহত একজনকে চিকিতসা দেয়া হচ্ছে এবং হামলাকারীদের ব্যবহার করা গাড়িটি বোমা বিশেষজ্ঞ দল তদন্ত করছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV