জামিনে মুক্ত হলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মিলন

ইউএসএনিউজ ডেস্ক: সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেফতার করা হয়েছিলো ২০১০ সালের ১৪ মার্চ। তার বিরুদ্ধে সম্পদের তথ্য সঠিক সময়ে জমা না দেয়া, হত্যা, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, মারধর, হামলা, লুটতরাজ, অগ্নিসংযোগ, স্বর্ণের নেকলেছ, মোবাইল, গরু চুরি এবং ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা রয়েছে।গতকাল শনিবার সকাল ৯টা থেকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী, মেয়ে তানজিদা সুলতানা, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীমসহ ১৫/২০ জন নেতাকর্মী মিলনের কারামুক্তির অপেক্ষায় দিনভর কুমিল্ল্লা কেন্দ্রীয় কারাগার ফটকে অপেক্ষা করেন। কিন্তু শনিবার কারা কর্তৃপক্ষ জামিনে মুক্তির আদেশ যাচাইয়ের কথা বলে মিলনকে মুক্তি দেয়নি।মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী অভিযোগ করেন, কারা কর্তৃপক্ষ প্রথমে মিলনের মুক্তির ব্যবস্থা নেয়া হচ্ছে বললেও পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স পাওয়া যায়নি বলে তারা মিলনকে মুক্তি দেয়ার বিষয়টি বিলম্বিত করতে থাকে।মুক্তির পর অ্যাম্বুলেন্সে করে মিলনকে ঢাকায় নেওয়া হয়। এ সময় তার স্ত্রীসহ আত্মীয়- স্বজনরা সঙ্গে ছিলেন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes