বাংলাদেশ সমিতি অফ সেন্ট্রাল ফ্লোরিডা’র পিঠা মেলা
হাকিকুল ইসলাম খোকন : বাংলাদেশ সমিতি অফ সেন্ট্রাল ফ্লোরিডা এর উদ্যোগে গত ৭ ডিসেম্বর শনিবার এক বর্ণাঢ্য পিঠা মেলা অনুষ্ঠিত হয়। সেই পিঠা মেলা বাঙালির মিলন মেলায় এবং পিঠা উৎসবে পরিণত হয়। অতীতের সব পিঠা মেলার রেকর্ড ভেঙ্গে দিয়ে সর্বমোট ৬৯টি পিঠা রেকর্ড করা হয়।

হাড্ডা-হাড্ডি প্রতিযোগিতার মাধ্যমে চারজনকে শ্রেষ্ঠ পিঠা হিসেবে পুরস্কৃত করা হয় এবং প্রত্যেকটি পিঠা অংশগ্রহণকারীকে একটা করে শাড়ি উপহার দেয়া হয়। নিরপেক্ষ ভাবে একটি পিঠা রিসিভ এবং জাজ কমিটি করা হয়, পিঠা রিসিভ এর মধ্যে ছিলেন সিনিয়র ইকবাল, আব্দুল জলিল, মোহাম্মদ শফি, পিঠা জাজ ছিলেন শামিম মৃধা, মোহাম্মদ ইউনুস, মোঃ রাসেল, পিঠা উৎসব টা সমিতির আহ্বায়ক নুর ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহিদ আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সহযোগিতায় ছিলেন যুগ্ন আহবায়ক হেলাল আহমেদ, যুগ্ন আহবায়ক শামস আহমেদ শোভন।যাদের রাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই পিঠা মেলা টা সফল হয় তারা হলেন সিনিয়র সংগঠক ইসহাক আহমেদ, জাহাঙ্গীর সরদার আনোয়ার হোসেন সেন্টু নাজিম উল্লাহ লিটন মুরাদ হোসেন সাঈদ আহমেদ রানা ভাই সাংবাদিক জুয়েল শাহাদাত জালাল আহমেদ এবং সবুজ, সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা দায়িত্বে ছিলেন স্বপন অধিকারী রানা, আলো আহমেদ।

আপ্যায়নে যারা সহযোগিতা করেছেন আলী, মনির, কমল আলী মোহন, মানিক সেলিম আতা, সুন্দর পিঠা উৎসব টা পরিকল্পনা করেন সংগঠনের অন্যতম কর্ণধার আনোয়ার হোসেন সেন্টু, পিঠা মেলার অতিথিবৃন্দ অত্যন্ত আনন্দিত হয়ে অনুরোধ করে এরকম সুন্দর প্রোগ্রাম যেন ভবিষ্যতে বাঙালি কমিউনিটিকে বাংলাদেশ সমিতি অফ সেন্ট্রাল ফ্লোরিডা সব সময় উপহার দেয়, দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা অনুষ্ঠান চলার পর বিজয়ীদের হাতে পুরস্কৃত করেন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK