ব্রিটিশ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারী প্রার্থী – টিউলিপ, রুশনারা, রুপা ও আপসানা’র বিজয়
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৃটেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৪ নারী প্রার্থীর প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন। তারা হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক, সিলেটের রুশনারা আলী, পাবনার রূপা হক ও আফসানা বেগম। ৪ আসনের কোনটিতেই তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অর্ধেক ভোটও পাননি। এর মধ্যে হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পুনঃনির্বাচিত হয়েছেন টিউলিপ সিদ্দিক। ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে রূপা হক ও বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে বিজয়ী হয়েছেন রুশনারা আলী। এর মধ্যে হ্যাট্রিক জয় পেয়েছেন রূপা হক। আর নতুন এমপি আপসানা বেগম। পপলার অ্যান্ড লাইমহাউজ আসন থেকে বিজয়ী হন আফসানা বেগম। বিজয়ী টিউলিপ সিদ্দিক প্রথম ২০১৫ সালের নির্বাচনে তার আসনে বিজয়ী হয়েছিলেন। গতকাল নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি চ্যালটন স্ট্রিটে সোমারস টাউন স্পোর্টস সেন্টারে স্থাপিত মঞ্চে সমর্থকদের অভিনন্দন জানান। এ সময় টিউলিপ বলেন, আমরা এই আসনে বিজয়ী হয়েছি। কিন্তু সারাদেশে আমরা ভাল করি নি। আমাদের সম্প্রদায়ের মধ্যে আস্থা নতুন করে গড়ে তোলা উপচিত আমাদের। এই দেশে (বৃটেনে) প্রয়োজন একটি লেবার দলীয় সরকার। উল্লেখ্য, এই আসনে ২৮ হাজার ৮০ ভোট পেয়েছেন টিউলিপ। দ্বিতীয় স্থানে থাকা কনজারভেটিভ পার্টির প্রার্থী জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট। লিবারেল ডেমোক্রেটস দলের প্রার্থী ম্যাট স্যান্ডার্স ১৩ হাজার ১২১ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। এ ছাড়া গ্রিন পার্টির ডেভিড স্ট্যানসেল পেয়েছেন ১৬০৮ ভোট, ব্রেক্সিট পার্টির জেমন পয়েন্টন পেয়েছেন ৬৮৪ ভোট। আফসানা বেগম তার আসনে ৩৮ হাজার ৬৬০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী শন ওক পেয়েছেন ৯ হাজার ৭৫৬ ভোট। এবার ব্রিটিশ সাধারণ নির্বাচনে ভরাডুবি হয়েছে লেবার পার্টির। কিন্তু এর মধ্যে দলটির মনোনিত বাংলাদেশি বংশোদ্ভূত এ ৪ নারী প্রার্থী নির্বাচিত হয়েছেন বেশ বড় ব্যবধানেই।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








