Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ম্যারাডোনার বেতন ১০ থেকে ৩৪.৫ মিলিয়ন ডলার!

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: June 5, 2011 | 11:13 AM

 

ডিয়েগো ম্যারাডোনা-ছবি: রয়টার্স।
 ইউএসএনিউজ ডেস্ক: সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম তিনি। আর্জেন্টিনার ৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক। গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপে দেখা-শোনা করেছেন লিওনেল মেসিদের। আর্জেন্টিনার সাবেক এই কোচ দায়িত্ব নিয়েছেন অখ্যাত এক ক্লাব ‘আল ওয়াসলের’। ডিয়েগো ম্যারাডোনাকে নিজেদের করে পেতে কি পরিমাণ অর্থ খরচ করেছে সংযুক্ত আরব আমিরাতের ক্লাবটি? ম্যারাডোনার বেতন বা বার্ষিক সম্মানী নিয়ে সবার আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে প্রশ্নের সমাধানটা পাওয়া যাচ্ছে না এখনই। ম্যারাডোনা বা ক্লাব কর্তৃপক্ষ কেউই যে আর্থিক চুক্তি নিয়ে কথা বলতে রাজি নয়!
মিডিয়ায় গুঞ্জন, চুক্তি অনুযায়ী ম্যারাডোনাকে ১০ থেকে ৩৪.৫ মিলিয়ন ডলার দেবে আল ওয়াসলে। এই গুঞ্জন সত্যি হলে ম্যারাডোনাই হবেন রিয়াল মাদ্রিদের হোসে মারিনহোর পর সর্বোচ্চ বেতন পাওয়া কোচ।বেতনের অঙ্ক জানতে গতকাল সাংবাদিকেরা সরাসরি প্রশ্ন করেছিলেন ম্যারাডোনাকেই। সরাসরি উত্তর না দিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি এখন আর ফুটবল খেলি না। আমি একজন কোচ। আর কোচদের বেতন সব সময়ই ফুটবলারদের চেয়ে কম হয়।’
একই প্রশ্নের জবাবে আল ওয়াসলের চেয়ারম্যান বলেন, ‘আমি মনে করি, ম্যারাডোনা উত্তরটা দিয়ে দিয়েছেন। ম্যারাডোনাকে পেয়ে আমরা গর্বিত। আর এর প্রতিফলনও চুক্তিতে রয়েছে।’ ওয়েবসাইট।প্রথমআলো
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV