ট্রাম্প প্রশাসনকে অভিবাসী বিরোধী কোন কিছু করতে দেয়া হবে না : নিউইয়র্কে কংগ্রেসওইম্যান ওকাসিও কর্টেজ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে কংগ্রেসওইম্যান ওকাসিও কর্টেজ বলেছেন, ট্রাম্প প্রশাসনকে অভিবাসী বিরোধী কোন কিছু করতে দেয়া হবে না। গত রোববার জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে সেন্সাসের একটি ক্যাম্পেইন অনুষ্ঠানে ওকাসিও কর্টেজ এ কথা বলেন। কংগ্রেসওইম্যান ওকাসিও কর্টেজ সবাইকে সেন্সাসে অংশ গ্রহণ করার আহবান জানান।

নিউইয়র্কে কংগ্রেসম্যান হিসেবে গত বছর নির্বাচনে অংশ নেয়া মিজান চৌধুরী, এটর্নী সোমা সাঈদসহ কয়েকজন কমিউনিটি নেতা এ অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে হলভর্তি দর্শক ওকাসিও কর্টেজের পক্ষে নানা শ্লোগান দেন।

কংগ্রেসওইম্যান ওকাসিও বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের প্রাণ। অভিবাসীদের শ্রম আর ঘামে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সচল হচ্ছে। যুক্তরাষ্ট্র বিনির্মাণের ইতিহাসের প্রতিটি পাতায় অভিবাসীদের স্মৃতিচিহ্ন। তিনি বলেন, আজ স্বল্প আয়ের মানুষের যুক্তরাষ্ট্রে আসার পথ বন্ধ করে দেয়ার চক্রান্ত চলছে। মনে রাখতে হবে এ স্বল্প আয়ের অভিবাসীদের রক্ত-ঘামে আমেরিকার বিনির্মাণ হয়েছে। অভিবাসীদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নাগরিক আন্দোলনের সংগঠক এবং কর্মীদের এসব বিষয়ে আরো বেশি দায়িত্ববান হতে হবে। অভিবাসীদের স্বার্থ বিরোধী যেসব আজ করা হচ্ছে তা রুখে দিতে হবে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests