“রবীন্দ্রনাথ এখনও প্রাসঙ্গিক, যেমন ছিলেন তাঁর সময়ে”ওয়াশিংটনে রবীন্দ্রনাথের জন্ম সার্ধশতবার্ষিকীতে বাংলাদেশ রাষ্ট্রদূত
ইউএসএ নিউজ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি ৫ জুন দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে “আনন্দলোকে মঙ্গলালোকে” শিরোনামে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহনের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন রোববার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আলোচনানুষ্ঠান, রবীন্দ্রসংগীত, আবৃত্তি, এবং রবীন্দ্রনাথের জীবন ও কর্মের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পসরা দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়।
আলোচনাপর্বে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের বলেন, চিন্তায় ও মননে তাঁর সময় হতে বহুদূর এগিয়ে থাকা রবীন্দ্রভাবনা আজকের বাংলাদেশেও সমানভাবে প্রাসংগিক, বিশেষ করে বাংলাদেশ যখন একটি মুক্ত ও অর্থনৈতিকভাবে অগ্রসর সমাজ গড়ে তোলার স্বপ্ন দেখছে। রবি ঠাকুরের “চৌদ্দশ সাল” কবিতার কয়েকটি ছত্র উদ্ধৃত করে রাষ্ট্রদূত বলেন, আগামী শতাব্দীতেও বিশ্বব্যপী বাংলাভাষাভাষীগনের কাছে রবীন্দ্রনাথের গদ্য, গান, ও কবিতাসহ সকল সৃষ্টি সমানভাবে সমাদৃত হবে। কেন্দ্রীয় উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য জনাব মুকতাদীর চৌধুরীও এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে,বাংলাদেশের স্বনামধন্য রবীন্দ্রসংগীত শিল্পী কাদেরী কিবরিয়া তাঁর কথা ও গানে উপস্থিত সকল দর্শককে মুগ্ধ করেন। এছাড়াও দূতাবাস কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যগণ এবং বৃহত্তর ওয়াশিংটন এলাকার খ্যাতিমান বাংলাদেশী শিল্পীগন সংগীত পরিবেশন করেন।
রাষ্ট্রদূতপত্নী রিফাত সুলতানা আকরাম দূতাবাসের সকল কর্মকর্তা/কর্মচারী, শিল্পী, কলাকুশলী, এবং প্রবাসী বাংলাদেশীদের অনুষ্ঠানটিতে তাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030