Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নতুন কমিটি, জমকালো সাংস্কৃতিক পরিবেশনা : নিজস্ব ভবন নির্মাণের প্রত্যয় (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 70 বার

প্রকাশিত: December 17, 2019 | 3:50 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হলো প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নতুন কমিটি। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে স্থানীয় সময় ১৬ ডিসেম্বর সোমবার কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশাপাশি একই সাথে একই সাথে উদযাপিত হয় বাংলাদেশের মহান বিজয় দিবস। উচ্ছ্বাস-আনন্দ, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল বৃহত্তর সিলেটবাসীর মিলন মেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়েজুন নেসা। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকি। কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। সহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবেশন করা হয় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত।

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিদায়ী সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরীর পরিচালনায় এবং বিদায়ী সভাপতি বদরুল এইচ খানের সভাপতিত্বে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার মঞ্জুর চৌধুরী। এ সময় কমিশনের সদস্য আনোয়ার চৌধুরী, ইকবাল আহমদ মাহবুব ও সৈয়দ কামাল উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

অনুষ্ঠানে অভিষিক্তরা হলেন : সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সহ সভাপতি আহবাব হোসেন চৌধুরী, মোহাম্মদ জুসেফ চৌধুরী, মোহাম্মদ শফি উদ্দিন তালুকদার ও মঞ্জুর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, প্রচার ও দপ্তর সম্পাদক বুরহান উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শরিফুল হক মনজু, ক্রীড়া সম্পাদক শাহীন কামালী, আইন ও আন্তর্জাতিক সম্পাদক শামিম আহমেদ মনির, সমাজ কল্যাণ সম্পাদক মো. জামিল আনছারী, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য : হেলিম উদ্দিন, মান্না মুনতাসির, রুকন হাকিম ও মিজানুর রহমান।

শপথ গ্রহনের পর নবনির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজের পরিচালনায় অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোইটির সভাপতি ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি কামাল আহমেদ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু, বদরুন্নাহার খান মিতা, উপদেষ্টা এম এ সালাম, আব্দুস শহীদ, এডভোকেট নাসির উদ্দিন, সাবেক কর্মকর্তা আজিজুর রহমান রানা, আতাউর রহমান সেলিম, আবদুল হাসিব মামুন. আতাউল গনি আসাদ, বাংলাদেশ সোইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী সহ আরো অনেকে। জাকজমকপূর্ণ পরিবেশের এ অনুষ্ঠানে বৃহত্তর সিলেট প্রবাসীরা ছাড়াও বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। নিজস্ব ভবন নির্মাণ, নতুন ইমিগ্র্যান্টদের সহযোগিতা, বৃহত্তর সিলেটবাসীর অধিকার রক্ষা সহ জালালাবাদ এসোসিয়েশনকে প্রবাসে মডেল সংগঠন হিসেবে দাঁড় করানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নবনির্বাচিত সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ বিদায়ী কমিটি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো জমকালো সাংস্কৃতিক পরিবেশনা। জনপ্রিয় শিল্পীদের জমকালো পরিবেশনা গভীর রাত পর্যন্ত উপভোগ করেন দর্শক-শ্রোতারা।

অভিষেক এবং বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ‘শ্রীহট্র সংলাপ’ শিরোণামে তথ্য সমৃদ্ধ একটি বিশেষ জার্নাল প্রকাশ করে।
উল্লেখ্য, প্রবাসের অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন জালালাবাদ এসোসিয়েশনের ২০১৯-২০২১ নির্বাচন গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়।

https://www.youtube.com/watch?v=QBPtfwuhxC4
https://www.youtube.com/watch?v=rTB2dA6C9DQ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV