Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বেগম জিয়াকে সংবর্ধনা দিতে ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন ডিসি বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষনা

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: June 6, 2011 | 11:29 AM

পিবিসি ২৪: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক ওয়াশিংটন সফরে সংবর্ধনা দেয়া, মূলধারায় গুরুত্বপুর্ন কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়ায় বিলুপ্ত করা হয়েছে ওয়াশিংটন ডিসি বিএনপি কমিটি। গতকাল ওয়াশিংটন ডিসি বিএনপি কমিটি বিলুপ্ত করে প্রজ্ঞাপন জারি করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি আব্দুল লতিফ সম্রাট ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। দলীয় কার্যক্রমকে ধংস করে, সাধারণ নেতা কর্মীদের সাথে দুর্ব্যবহার, যত্রতত্র তারেক রহমানের আত্মীয় পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়া, লবিং ফার্মের নামে কয়েক লক্ষ ডলার অপচয়, বেগম জিয়াকে গন বিচ্ছিন্ন করে রাখার মত অগণিত অভিযোগ পাওয়া গেছে ওয়াশিংটন বিএনপি সভাপতি শারাফাত হোসেন বাবুর বিরুদ্ধে।

১/১১ পরবর্তী সময়ে তেমন কোন সাড়া জাগানো দলীয় কার্যক্রম করেননি বাবু নেতৃত্বাধীন বিএনপি কমিটি। এ নিয়ে সাধারণ নেতা কর্মীদের সাথে কয়েক দফা মারামারি হয়েছে বাবুর সাথে। এমনকি জাতিসংঘের সামনে এক বিক্ষোভে অংশনিতে এসে ধাওয়া খেয়ে পালিয়েছিলেন শারাফাত হোসেন বাবু। পুলিশের সহায়তায় রক্ষা পেলেও সার্বক্ষণিক দলীয় নেতা কর্মীদের থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে তাকে।শমসের মবিন চৌধুরীর আশীর্বাদ পুষ্ট বাবু নিজেকে তারেক রহমানের শ্বশুরের দিকের নিকটাত্মীয় দাবী করেন যত্রতত্র, তারেক রহমানের স্ত্রী ডাঃ জোবাইদা রহমানের প্রতি সকলের ভালবাসার কারণে নেতা কর্মীরা বাবুর সকল অপকর্ম মেনে নিলেও বেগম জিয়াকে সংবর্ধনা দিতে ব্যর্থ হওয়ায় বিগরে যান অধিকাংশ নেতাকর্মীরা। ঐক্যবদ্ধভাবে চাপ দিতে থাকেন বাবুকে বহিষ্কারের ব্যপারে। অবশেষে গতকাল যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সিদ্ধান্তের কথা গন মাধ্যমকে জানিয়ে প্রজ্ঞাপন জাড়ি করেন। প্রজ্ঞাপনে বলা হয় বেগম জিয়াকে সংবর্ধনা দিতে ব্যর্থ হওয়ায় ওয়াশিংটন ডিসি বিএনপি কমিটি বিলুপ্ত করা হল, অচিরেই নতুন কমিটি ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়,শমসের মবিন চৌধুরীর মনোনীত লবিং ফার্মের প্রধান হিসেবে বাবুর কাছে অনেকেই মোটা অংকের ডলার জমা রেখেছিলেন, আশাছিল মূলধারায় বেগম জিয়াকে নিয়ে ভাল কোন প্রোগ্রাম উপহার দিতে সমর্থ হবেন বাবু কিন্তু ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে প্লেনে একাধিক বার যাতায়াত, বিলাসবহুল জীবন যাপনের জন্য পাঁচতারা হোটেলে অবস্থান করে লোক দেখানো ব্যর্থ লবিং করে বাবু অপচয় করেছেন বিরাট অংকের ডলার। কথিত আছে প্রায় তিন লক্ষ ডলার খরচ করেছেন লবিং ফার্মের নামে কিন্তু বেগম জিয়াকে নিয়ে প্রভাবশালী কোন ব্যক্তির সাথে সাক্ষাৎ করাতেও সমর্থ হননি তিনি।অথচ বিনা পয়সায় নিউজার্সি সিনেটে লবিং করে ইতিহাস সৃষ্টি করেছেন সোলায়মান সেরনিয়াবাদ সহ কয়েকজন বিএনপি সাধারন কর্মী। নিউজার্সি সিনেটে রেজুলেশন পাশ করিয়ে বেগম জিয়াকে এনে দিয়েছেন ঐতিহাসিক সম্মান। এ সকল কারণে যারা বাবুর কাছে লবিংয়ের জন্য অর্থ দিয়েছিলেন অনেকেই এখন তা ফেরত নিতে চাপ সৃষ্টি করবেন বলে জানিয়েছেন।প্রদেয় অর্থ ফেরত দিতে অস্বীকৃতি জানালে এফবিআই এর সাহায্য কামনা করবেন বলেও জানিয়েছেন একাধিক ব্যক্তি। 

ট্যাগ:
Situs Streaming JAV