Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সমাবেশ

অনলাইন ডেস্ক পঠিত: 6 বার

প্রকাশিত: December 18, 2019 | 8:22 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা রচনায় চলমান কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থেই শেখ হাসিনার নেতৃত্বে বারবার সরকার দরকার। আর এজন্যেই সকলে পরম করুণাময়ের দরবারে নিবেদন করছি শেখ হাসিনার দীর্ঘায়ু’-এমন বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

বিজয় দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর রাতে (বাংলাদেশ সময় ১৬ ডিসেম্বর সকাল) নিউইয়র্ক সিটির ব্রæকলীনে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে বিজয়-সমাবেশে সভাপতির বক্তব্যে জাকারিয়া চৌধুরী আরো বলেন, ‘সংগঠনের পদ-পদবি ব্যবহার করে ঢাকায় গিয়ে যারা চাঁদাবাজি-ধান্দাবাজিসহ নানাবিধ অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে। তাহলে এই প্রবাসেও আওয়ামী রাজনীতিকদের সম্পর্কে সৃষ্ট নেতিবাচক মনোভাব চিরতরে দূর হবে।’

সংগঠনের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্যকালে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের মিয়া বলেন, ‘এবারের বিজয় দিবস এসেছে নতুন করে সংকল্প গ্রহণের আহবানে। সেটি হচ্ছে দলকে সুবিধাবাদি চরিত্রের কবল থেকে রক্ষা করা এবং দুর্নীতিবাজদের সমুচিত শাস্তি প্রদান।’বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বলেন, নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী একাত্তরের ঘাতকদের বিচার চলার পাশাপাশি রাজাকারের তালিকা প্রকাশ পেল। এরফলে একাত্তরের শহীদ পরিবারসহ মুক্তিযোদ্ধারা স্বস্তিবোধ করছেন। কারণ, অসংখ্য রাজাকার ইতিমধ্যেই লেবাস পাল্টিয়ে আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তালিকা প্রকাশের মধ্যদিয়ে ওদের স্বরূপ উন্মোচিত হবে।

বিজয় দিবসের চেতনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুৃল হাই জিয়া, মোস্তফা কামাল পাশা মানিক, এবি সিদ্দিক, সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক সাহাবউদ্দিন চৌধুরী লিটন, ব্রæকলীন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ জলিল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সায়েদুল হক, এ টি এম মাসুদ, চার্চ-ম্যাকডোনাল্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, এম এ বাতেন, রাসেল ভ’ইয়া, মো. দুলাল প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV