Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

হটমেইল, ইয়াহু মেইলের পাসওয়ার্ডও হুমকির ঝুঁকিতে

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: June 6, 2011 | 5:09 PM

ইউএসএনিউজ ডেস্ক: কেবল গুগলের জি-মেইলই নয় মাইক্রোসফটের হটমেইল এবং ইয়াহুর ইয়াহু মেইলের ইউজার নেম এবং পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার হামলার ঝুঁকি রয়েছে। অনলাইন সিকিউরিটি প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো বলেছে, তাইওয়ানে তাদের গবেষকরা হটমেইল এবং ইয়াহু মেইলে এ ধরনের হামলার বিষয়টি প্রকাশ করেছেন। ট্রেন্ড মাইক্রো একটি ব্লগ পোস্টে জানিয়েছে, গুগলের সেবাই কেবল এ ধরনের হামলার একমাত্র লক্ষ্য নয়। তাইওয়ানে ট্রেন্ড মাইক্রোর গবেষকরা মাইক্রোসফটের হটমেইল সেবাতেও এ ধরনের হামলার সম্ভাবনার কথা জানিয়েছেন। আসলে সন্দেহজনক কোন মেইল কেবল খোলার মাধ্যমেই নয় সন্দেহজনক কোন মেইল প্রিভিউয়ের মাধ্যমেও হামলাকারীদের ইউজার নেম ও পাসওয়ার্ড চুরির উদ্দেশ্য সফল হতে পারে। এ ধরনের মেইল ফেইসবুক নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে এসেছে মনে হতে পারে বলে এতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, এ ধরনের হামলা আলাদাভাবে করা হচ্ছে বলে মনে হলেও এদের উল্লেখযোগ্য একটি সামঞ্জস্য রয়েছে। ট্রেন্ড মাইক্রো বলেছে, ইয়াহু মেইলের ক্ষেত্রে হামলাকারীরা ব্যবহারকারীদের অ্যাকাউন্টে ঢুকতে কুকি চুরি করার যে উদ্যোগ নিয়েছিল সেটা আসলে ব্যর্থ হয়েছে। কিন্তু এর পাশাপাশি তারা ইয়াহু মেইল ব্যবহারকারীদের অ্যাকাউন্টে হামলার চেষ্টা চালাচ্ছে। ট্রেন্ড মাইক্রো বলছে এ ধরনের হামলা প্রতিহত করা বেশ কঠিন, কেননা পরিচিতদের কাছ থেকেই এ ধরনের মেইলগুলো আসে বলে মনে হয়। তবে এ ধরনের মেইল চিহ্নিত করার বেশ কিছু ইঙ্গিতও রয়েছে। যেমন- এ ধরনের মেইলে বানান বা ব্যাকরণগত ত্রুটি থাকে। এছাড়া তৃতীয় কোন পক্ষের ওয়েবসাইটেরও লিঙ্ক দেয়া থাকে। এছাড়া গুগলের মতো দুই দফা ভেরিফিকেশন পদ্ধতিও এ ধরনের মেইল থেকে রক্ষা পেতে সহায়ক বলে ট্রেন্ড মাইক্রো উল্লেখ করেছে। মানবজমিন

ট্যাগ:
Situs Streaming JAV