Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 159 বার

প্রকাশিত: December 19, 2019 | 10:00 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বাংগালি জাতির জীবনে ষোলই ডিসেম্বর এক গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিন নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়।বাংগালির গৌরবোজ্জ্বল এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি। বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি গত ১৮ ডিসেম্বর,বুধবার রাতে আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউনট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’এর মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।

সভায় পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন মওলানা আব্দুল হাই এবং গীতা থেকে পাঠ করেন ঝুলন পাল।সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় । এছাড়া শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। আলোচনা সভায় পৌরহিত্য করেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম বাবুল।সংগঠনের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ও মনিরুজামান এর সনচালনায় আলোচনায় অংশ নেন শাহরিয়ার আহমদ,মনিরুজামান,আব্দুর রহিম, সুমন মজুমদার,মো: বেলাল হোসেন,মো: দিদার,মো: আইয়ুব,
মোমিন মজুমদার,আবু নসর,নূরুননবী চৌধুরী শামীম,গিয়াসউদদীন পাঠান,মুক্তাদির রহমান,আব্দুর রফিক।

সভায় আলোচকরা মহান স্বাধীনতা যুদ্ধে জাতির জনক বংগবনধু শেখ মুজিবুর রহমান,শহীদ প্রেসিডেনট জিয়াউর রহমান ও চার জাতীয় নেতা সহ অন্যান্যদের অবদান কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। সভায় আলোচকরা বলেন,১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেই স্বপ্ন এখনও সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি,তাই দেশে ও প্রবাসে সবাইকে বিভেদ ভূলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে,যাতে করে মুক্তিযোদধাদের স্বপ্নসাধ পূর্ন হয়।সভায় আলোচকরা অভিভাবকদের প্রতি আহবান জানান, তাঁরা যেন তাঁদের সন্তানদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে শিক্ষা দেন। তাঁরা বলেন, শিশু-কিশোররা যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে তাহলে ভবিষ্যতে তারা দ্বিধাগ্রস্ত হবে না।

বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতা আবৃওি করেন বাচিক শিল্পী সুব্রত চৌধুরী। সভার সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV