Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে রংপুর জেলা এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি ফরিদ, সাধারণ সম্পাদক উজ্জ্বল

অনলাইন ডেস্ক পঠিত: 153 বার

প্রকাশিত: December 19, 2019 | 10:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যামাইকাস্থ ঘরোয়া রেষ্টুরেন্ট পার্টি হলে গত ৮ই ডিসেম্বর রবিবার উদ্বেগ, উৎকণ্ঠা, প্রতিবাদ, প্রত্যাহার ও প্রত্যাখ্যানের মধ্য দিয়ে রংপুর জেলা এসোসিয়েশন ইন্ক এর ২০২০-২০২১ ইং বর্ষের কার্যকরি পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের বিশাল একটি অংশ যারা সংগঠনের প্রায় প্রতিষ্ঠা লগ্ন থেকে ওতোপ্রতোভাবে জড়িত তাদেরকে সংগঠন নির্বাচন ও কার্যকরী পরিষদ হতে বাইরে রেখে, বাদ দিয়ে এবং সুযোগ না দিয়ে নির্বাচনের চেষ্টা করায় সংগঠনের সদস্যদের মাঝে মতভেদ, বিভাজন, অসন্তোষ ও তীব্র ক্ষোভ বিরাজ করেছিল। প্রধান নির্বাচন কমিশনার সাঈদ এম রহমান, সৈয়দ মুস্তাফিজুর রহমান লাবুর সহিত ৩ দফা সাক্ষাত করে সংগঠনের সার্বিক পরিস্থিতি অবগত করে, সদস্যদের মাঝে যাতে বিভক্তি না হয় এবং সংগঠন যাতে বিভক্তি না হয় এবং সংগঠন যাতে ভাঙ্গনের সৃষ্টি না হয় উদ্ভুত পরিস্থিতিতে সুষ্ঠু সমাধান ও নিরসন এবং সকলকে সুযোগ দিয়ে সমঝোতা, ঐক্যমতের ও ভারসাম্যের কার্যকরী পরিষদ নির্বাচন করার জন্য মিজানুর রহমান শেলির নেতৃত্বে প্রধান নির্বাচন কমিশনারকে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। সহকারী নির্বাচন কমিশনার জাফরুল হাসান টগর, শফিকুল হক বসুনীয়া এবং প্রধান নির্বাচন কমিশনার সাঈদ এম রহমান লাবু সংগঠনের সদস্যদের মাঝে উক্ত পরিস্থিতির কোন সুরাহা না করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান রেখে, কার কোনো রকম কথা না শুনে কাউকেও কোন রকম কথা বলার সুযোগ না দিয়ে এমনকি সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ফরিদ অনুরোধ করে ২ মিনিট কথা বলার সুযোগ চাইলে প্রধান নির্বাচন কমিশনার উদ্বত্য কণ্ঠে বলে উঠেন আজ কোন কথা হবে না এবং অপর ২ সহকারী নির্বাচন কমিশনার বাক বিতন্ডা করতে থাকেন। প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন আমি ফলাফল ঘোষনার পর এখানে কিছু ঘটলে তার জন্য আমি দায়ভার নিবো না, একজন দায়িত্ববান ব্যক্তি ও দায়িত্বশীল পদে থেকে রংপুর জেলা এসোসিয়েশন ইন্ক এর সদস্য/সদস্যাদের অনিশ্চয়তা ও সংঘাতের উত্তাল মহা সমুদ্রের মাঝে ফেলে দিয়ে তড়িঘড়ি, পক্ষপাত সুলভ একতরফা নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করে যত শীঘ্র স্থান ত্যাগ করেন। উপস্থিত সদস্যদর বিশাল এক অংশ এবং কিছু সংখ্যক প্রার্থী নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে বোর্ড অব ডাইরেক্টর মিজানুর রহমান শেলি প্রতিষ্ঠাকালীন ও সিনিয়র সদস্য আঃ জলির, মোঃ আব্দুর রকিব এর নেতৃত্বে সাধারণ সদস্যদের বিশাল অংশের সম্মতিতে শাহ্ মোহাম্মদ ফরিদকে সভাপতি ও উজ্জ্বল রায়কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যের ২০২০-২০২১ ইং কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়। কার্যকরি পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সভাপতি শাহ্ মোহাম্মদ ফরিদ, সহ সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, সহ সাধারণ সম্পাদক মোহর খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, অর্থ সম্পাদক: ওমর ফারুক, সহ অর্থ সম্পাদক: উজ্জ্বল চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক: মিলন কুমার রায়, সহ সাংস্কৃতিক সম্পাদক: ডাঃ নিলুফা ইয়াছমিন, প্রচার সম্পাদক: মাহফুজুর রহমান খান, নির্বাহী সদস্য যথাক্রমে: সাদিউর রহমান, আঃ রকিব, কামনা হাসান, সোলায়মান মিয়া, রুহুল আমিন, আমিনুল ইসলাম খান, মোঃ ফরহাদ, শিবলু, মিজানুর রহমান (লেবু), মাহাবুবুল মুন্না, এলাহী রিপন। উপদেষ্টা পরিষদ যথাক্রমে: এবিএম মিজানুল হাসান, মোঃ মিজানুর রহমান (শলি), এডঃ মাহাবুব আলম, মোঃ রেজাউল ইসলাম, হাসান মিয়া (হীরা)।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV