‘বানোয়াট’ অভিযোগে অভিশংসিত করা হয়েছে ট্রাম্পকে : রাশা প্রেসিডেন্ট পুতিন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ‘বানোয়াট’ অভিযোগে ডেমোক্র্যাটরা অভিশংসিত করেছেবলে অভিযোগ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বছরের সর্বশেষ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। সম্মেলনে তিনি বলেন, ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেয়ার চেষ্টাতেই এমনটা করেছে ডেমোক্র্যাটরা। তবে তার বিশ্বাস যে, ট্রাম্প এ বিপদ উতরে যাবেন ও ক্ষমতায় বহাল থাকবেন। প্রসঙ্গত, বুধবার দুই অভিযোগে ট্রাম্পকে অভিশংসিত করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও ক্ষমতাচ্যুত হননি ট্রাম্প। তাকে অপসারণের বিষয়ে চ’ড়ান্ত সিদ্ধান্ত নেবে রিপাবলিকান নিয়ন্ত্রিত উচ্চকক্ষ সিনেট।
প্রত্যাশা করা হচ্ছে যে, সেখানে খালাসি পেয়ে যাবেন ট্রাম্প। কেননা, রিপাবলিকানরা এখন পর্যন্ত ট্রাম্পের পক্ষেই রয়েছে। পুতিনও একইধরনের মনোভাব প্রকাশ করেছেন। তার দৃষ্টিভঙ্গিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুরোপুরি বানোয়াট হিসেবে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। তিনি রিপাবলিকানদের ইঙ্গিত করে বলেন, তারা এসব বানোয়াট কারণে নিজেদের একজন প্রতিনিধিকে ক্ষমতা থেকে সরাতে চাওয়ার সম্ভাবনা কম।
পুতিন বলেন, সহজভাবে এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন রাজনৈতিক যুদ্ধের সম্প্রসারণ। ডেমোক্র্যাটিক পার্টি নির্বাচনে তাদের পরাজয়ের ফলাফল অন্যান্য উপায়ে পূরণের চেষ্টা করছে। তারা প্রথমে ট্রাম্পের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে মিলে ষড়যন্ত্র করার অভিযোগ এনেছিল। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, এমন কোনো ষড়যন্ত্রই ছিল না ও ওই অভিযোগের ভিত্তিতে অভিশংসন সম্ভব নয়। এখন তারা ইউক্রেনের ওপর চাপ প্রয়োগের স্বপ্ন বানিয়ে নিয়েছে।
এদিকে, ট্রাম্পের পক্ষে অভূতপূর্ব সমর্থন প্রকাশ করলেও সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন পুতিন। বিশেষ করে তিনি মস্কোর প্রতি তাদের শত্রুভাবাপন্ন আচরণের সমালোচনা করেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests