নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের মহান বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মহান বিজয় দিবসে উপলক্ষে নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের পক্ষথেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১৮ই ডিসেম্বর বুধবার সন্ধা ৭টায় জেকসনহাইটের খাবার বাড়ী চাইনিজ রেষ্টুরেন্টে। উক্ত সভায় সভাপতিত্ব করেন সহসভাপতি মোঃ মনির হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আজমল।
অনুষ্টানের শুরুতেই বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা ৩০লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে, ১ মিনিট নীরবতা এবং বিশেষ মোনাজাত অনুষ্টিত হয় । বিজয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলবীবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি সৈয়দ সিদ্দিকুল হাসান।
অনুষ্টানে অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, জাফর মাহমুদ,নাজিম উদ্দিন, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমদ, নুরুল ইসলাম প্রমুখ।
মহান বিজয় দিবস আলোচনা সভায় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাব্যক্ত করে বলেন,-বাঙালী জাতি ও বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ও গৌরভ উজ্জ্বল অর্জন বিজয় দিবসের চেতনায় উজ্জীবন হয়ে প্রবাসীরা প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সবাই এগিয়ে আসবেন।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








