Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial
সব ক্যাটাগরি

জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মহান বিজয় দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: December 20, 2019 | 5:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত ১৭ই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি চাইনিজ সেন্টারে ৪৯তম মহান বিজয় দিবসের এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহাবুবুর রহমান চৌধুরী, ডাঃ আবদুল লতিফ। সভায় আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি ডাঃ সেলিম আহমেদ, সহ সভাপতি রফিক উদ্দিন, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, জাপার যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য মোঃ লুৎফুর রহমান, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, জাপার সংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, জাপার মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, জাপার দপ্তর সম্পাদক আকতার কবির, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, কোষাধ্যক্ষ জি.এম. ইলিয়াছ, জাতীয় যুব সংহতির সহ সভাপতি ইব্রাহিম আলী, জাতীয় মহিলা সভাপতি ডাঃ নার্গিস রহমান, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোঃ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি সভাপতি শুভংকর গাঙ্গুলী, জাতীয় ছাত্র সমাজ সভাপতি মীর জাকির, নূর ইসলাম বর্ষন, কবি সালাম সুলারী, শাহাজাহান মিয়া, মোহাম্মদ নাজিম প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মাসুদুর রহমান। বাংলাদেশের জাতীয় সংগীত ও ৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মানে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। জাতীয় পার্টির সাবেক নেতা অসুস্থ নূর ইসলাম বর্ষনকে জাতীয় পার্টির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। বাঙালী জাতির একটি গর্বের দিন মহান বিজয় দিবস। জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ভাষনে বাংলার দামাল ছেলেরা জীবন বাজি রেখে ১টি স্বাধীন দেশ ও লাল সবুজ পতাকার জন্য বুকের তাজা রক্ত দিয়ে দেশ এনে দেয়। কিন্তু স্বাধীন সেই সোনার বাংলা আজও জাতি পায় নাই। ক্ষুধা, বস্ত্র, শান্তির দেশ হয় নাই। দ্রব্য মূল্য উধ্বগতি, শহীদ মুক্তিযোদ্ধাদের পূর্ণবাসন হয় নাই, তাই বাংলার জনগণ জাতীয় পার্টিকে আগামী দিনে দেশ পরিচালনার জন্য ক্ষমতায় দেখতে চায়, একমাত্র জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু, সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদ মুক্তিযোদ্ধাদের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হিসেবে উপাধি দিয়েছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশণ করেন ডাঃ নার্গিস রহমান, নার্জিস ফাতেমা, মহিউদ্দিন জাবেদ, সুমি প্রমুখ।

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV