আটলান্টিক সিটিতে বহুজাতিক কমিউনিটির সভা, কমিউনিটি সেন্টার স্থাপনে মত প্রকাশ
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় নিউজারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির ২৪২৫, আটলান্টিক এভিনিউতে অবস্থিত এক্সপ্রেস অটো সেন্টারের মিলনায়তনে আটলান্টিক সিটিতে বসবাসরত বহুজাতিক কমিউনিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় আটলান্টিক সিটিতে বসবাসকারী সব নাগরিকের জন্য ব্যবহার উপযোগী একটি কমিউনিটি সেন্টার স্থাপন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের সুন্দর আগামী নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহন সহ বহুজাতিক কমিউনিটির কল্যাণে কমিউনিটি নেতৃবর্গের সুচিন্তিত মতামত পেশ ও তারই আলোকে সিদ্ধান্ত গ্রহনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভায় শ্বেতাঙ্গ, স্প্যানিশ, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, চাইনিজ, ভারতীয় কমিউনিটির নেতৃবৃনদ যোগ দেন।
কমিউনিটি ব্যক্তিত্ব সুমন মজুমদার এর সনচালনায় সভায় বক্তব্য রাখেন কাউন্সিল এট লারজ এম ও ডেলগাডো, কাউন্সিল এট লারজ জর্জ টিবিট, ডেভিড এনগুয়েন, আবদুর রফিক, হুয়ান লি, ৫ম ওয়ারড থেকে কাউন্সিলর পদে বিজয়ী আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য ফারুক হোসেন, মো: সোহেল, নিশীতা কোহলি, সাই ম্যাক, আমের কাশ্মীরি, জয়েস হাগেন, ক্রিসচিয়ান মরেনো, জে সোধা, ড: পেড্রো সানটানা, সাখাওয়াত হোসেন, সাখাওয়াত শিপন, শাহরিয়ার আহমদ, টিমি হুয়ান, অভিজিত চৌধুরী লিটন, সুব্রত চৌধুরী প্রমুখ।
এই সভায় উপস্থিত বহুজাতিক কমিউনিটির নেতৃবৃনদ কমিউনিটির বৃহওর স্বার্থে “কমিউনিটি সেন্টার” এর প্রয়োজন রয়েছে বলে মত প্রকাশ করেন এবং এই ব্যাপারে তাঁদের সুচিন্তিত মতামত পেশ করেন। এই কমিউনিটি সেন্টার স্থাপনের মাধ্যমে আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে বলে আলোচকরা মত প্রকাশ করেন। সভায় উপস্থিত নেতৃবৃনদের মতামতের ভিওিতে একটি প্রাথমিক কর্ম পরিকল্পনা গৃহীত হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests