Saturday, 24 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

কানেকটিকাট বিএনপির বিজয় দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 160 বার

প্রকাশিত: December 20, 2019 | 6:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : কানেকটিকাটের মেনচেষ্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেকটিকাটের উদ্দ্যোগে ১৫ই ডিসেম্বর বিজয় দিবস পালিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপু। সভাটি পরিচালনা করেন দলের সাধারন সম্পাদক সোহেলুর রহমান স্বপন।
সভায় বক্তব্য রাখেন এডভোকেট সালেহ আহমেদ, আনোয়ার হুসেন হিমু, আশফাকুল তরফদার, এম ডি শাহরিয়ার রহমান আরিফ, রাফি আহমেদ, তপন রহমান, লিকন ভুইয়া, মামুন সরকার, ফাহিমুর রহমান, অপু, কাওসার আহমাদ সাদমান, সোহেলুর রহমান স্বপন ও তৌফিকুল আম্বিয়া টিপু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তোলে ধরেন। বিজয়ের ৪৯ বছর পরও আমরা বিজয়ের কাংখিত লক্ষে পৌছতে পারিনি বলে বক্তারা উল্লেখ করে বলেন, এ অবৈধ সরকার বিচার ব্যবস্তা সহ প্রত্যেকটি সেক্টরকে দংশের ধারপ্রান্তে নিয়ে গেছে এর থেকে উত্তরণের একমাত্র পথ সকল আওয়ামী বিরুধি শক্তিকে এক যোগে রাস্তায় নামতে হবে। বার বার একটি মহল এবং দুর্ভাগ্যজনকভাবে এই দলটি (আওয়ামী লীগ), যারা মুক্তিযুদ্ধের সময়ে অগ্রণী ভুমিকা পালন করেছিল, তাদের হাতে বার বার গণতন্ত্র নিহত হয়েছে।
বক্তারা  বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিশর্ত মুক্তি দাবি করেন। দেশ নায়ক তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী জানান।বক্তারা বলেন, আসুন এই বিজয়ের মাসে আমরা এই শপথ গ্রহণ করি, একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই স্বাধীনতা-সার্বভৌমত্ব আমরা যেকোনো মূল্যে রক্ষা করব। আমাদেরকে এজন্য ঐক্যবদ্ধ হতে হবে। সভায় বেগম খালেদা জিয়ার সুস্হতা কামনা করে দোয়া করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ