ফ্লোরিডায় আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় ডেইজ ইন হোটেলের বল রুমে মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উল্লাহ লিটনের পরিচালনায় প্রথমেই জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধাগণ ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
দ্বিতীয় পর্বে মূল আলোচনায় প্রধান অতিথি মুক্তিযোদ্ধাদের অন্যতম প্রশিক্ষক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধাদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে। আজ সারাদেশে বিজয় উৎসব চলছে। আজ মুক্তিযোদ্ধারা অহংকারের সাথে মুক্তিযোদ্ধার পরিচয় দিচ্ছেন। প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের নানাভাবে সম্মানীত করেছেন। ডা. ইসলাম বলেন, বিশ্বের ১০০ জন নেতার মাঝে শেখ হাসিনা ২৯তম। এটা সম্ভব হয়েছে মানুষের জীবন-মানের উন্নয়নে অবিস্মরণীয় ভূমিকার জন্য।
বিশেষ অতিথি ডা. মুরাদ খান ঠাকুর বলেন, আজ আওয়ামী লীগের জোয়ার চলছে। সুবিধাবাদীরা নানাভাবে দলে প্রবেশ করছে। আওয়ামী লীগের প্রতিপক্ষ আওয়ামী লীগই। অতীতেও আওয়ামী লীগে অনুপ্রবেশকারীরাই ক্ষতি করেছে। ১৭৫৭ সাল থেকেই বিশ্বাস ঘাতকরা সক্রিয় ছিল, সব সময় এই সুবিধাভোগী গোষ্ঠী বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। মহানগর আওয়ামী লীগের নেতাকমীদের বিচলিত হবার কোনো কারণ নেই। বিশ্বাস ঘাতকরা তেমন ক্ষতি করতে পারে না, তারা কেবলমাত্র বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আমন্ত্রিত অতিথি মুক্তিযোদ্ধা শামীম মৃধা, টেম্পা আওয়ামী লীগের অন্যতম নেতা আরিফ পাটোয়ারী, জালাল চৌধুরী নেপচুন, আজিুজুর রহমান, লেখক-সাংবাদিক গোলাম সাদত জুয়েল, আনোয়র হোসেন সেন্টু প্রমুখ। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests