Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: December 22, 2019 | 11:11 AM

https://www.facebook.com/USANewsNY/videos/576798219553035/

https://www.facebook.com/USANewsNY/videos/823420911445230/

https://www.facebook.com/USANewsNY/videos/2759934840737602/

https://www.facebook.com/USANewsNY/videos/452647252076055/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ব্যাপক আয়োজনে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে। ব্রুকলীনের নিউকার্কের একটি অফিস মিলনায়তনে গত ২১ ডিসেম্বর শনিবার রাতে এ উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শিত হয়েছে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা রমেশ চন্দ্র নাথের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হাদীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চন্দন দত্ত, আওয়ামী লীগ মোহাম্মদ হানিফ, যুক্তরাষ্ট্র কৃষকলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল আমিন ভূইয়া, নিউকার্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফাউন্ডেশনের সভাপতি আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মো. মুহিত, কমিউনিটি এক্টিভিস্ট এডভোকেট ইমাম উদ্দিন সেলিম, প্রফেসার এমও জি রাসেল ভূইয়া, ব্রুকলীন ছাত্রলীগের সভাপতি মো. মাহমুদুল হাসান, ব্রুকলীন যুবলীগ নেতা গোলাম সারোয়ার দিদার প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুক্তরাষ্ট্র কৃষকলীগের সহ সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে স্বাধীনতা অর্জন করে। জাতির পিতা যে স্বপ্ন আর আকাঙ্খা নিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আকাঙ্খার বাস্তবায়ন ঘটাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জ্বীবিত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

বিজয় দিবসের অনুষ্ঠান আয়োজনের জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু এক এবং অভীন্ন। নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। যারা ইতিহাস বিকৃত করছে তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তাদের চক্রান্ত প্রতিহত করতে হবে।
সভাপতির বক্তব্যে রমেশ চন্দ্র নাথ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীন-স্বার্বভৌম এক দেশ উপহার দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে উন্নত দেশ হিসেবে গড়ার লক্ষে জাতির পিতার জীবন ও আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অপ্রতিরুদ্ধ গতিতে।
রমেশ চন্দ্র নাথ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে পুনরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কাউন্সিলদের বিশেষ ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের ভিডিও চিত্র প্রদর্শিত হয়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV