Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

পপ সম্রাট আজম খানের মহাপ্রয়াণে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির শোক,মরনোত্তর একুশে ও স্বাধীনতা পদক প্রদানের দাবী

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: June 7, 2011 | 8:28 AM

 নিউ ইয়র্ক: মুক্তিযোদ্ধা ও পপ সম্রাট আজম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে সংবাদপত্রে দেয়া এক বিশেষ বিবৃতিতে বলা হয়, বাংলা পপ সংগীতের অবিসংবাদী মুকুটহীন সম্রাটের মৃত্যুতে যে অপরিসীম ক্ষতি হয়েছে তা কোনদিন পুরন হবার নয়। সাউথ এশিয়ান মিউজিক সোসাইটি নিউ ইয়র্কে পপ গুরুকে বিশাল আকারে সম্মাননা দেয়ার যে বিশেষ পরিকল্পনা করে তার প্রস্ততি অনেক এগিয়ে গেলেও পপ গুরুর আকস্মিক অসুস্থতার কারনে তা আর হয়ে উঠেনি। সিঙ্গাপুরে চিকিৎসার জন্যে যাওয়ার প্রাক্কালেও তিনি সোসাইটির কর্মকর্তাদের ফোনে কথা দিয়েছিলেন যে, সুস্থ হয়ে নিউ ইয়র্কে আসবেন। পপ গুরুর চিকিৎসার জন্য সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির কর্মকর্তারা ১১ হাজার মার্কিন ডলার প্রদান করে। সোসাইটির বাংলাদেশ চ্যাপ্টার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে পপ গুরুর ৬০তম জন্মবার্ষিকী ধুমধামের সাথে পালন করে। পপ গুরুকে নিয়ে প্রথম পূর্ণাঙ্গ ওয়েব সাইটও নির্মান করে সোসাইটি। সাউথ এশিয়ান মিউজিক সোসাইটির বিবৃতিতে মুক্তিযোদ্ধা আজম খানকে মরনোত্তর একুশে ও স্বাধীনতা পদক প্রানের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবী জানানো হয়। অদূর ভবিষ্যতে প্রয়াত পপ সম্রাটের জন্যে মরনোত্তর সম্মাননা প্রদানের বিশেষ পরিকল্পনা তাদের রয়েছে বলেও জানানো হয়।

 

 

 
ট্যাগ:
Situs Streaming JAV