Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সির প্রাণবন্ত উংসব

অনলাইন ডেস্ক পঠিত: 62 বার

প্রকাশিত: December 23, 2019 | 12:33 PM

বিশ্বজিৎ দে বাবলু, নিউজার্সি : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সি ইন্ক উদ্যেগে ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবার্ষিকী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে এক প্রাণবন্ত উংসব হয়েছে প্যাটারসন সিটিতে। সিটির একটি হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন প্রবাসী আনসার আহমেদ। এনায়েত করিম খোকা ও বদরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সাইহা।

মেয়র আন্দ্রেঁ সায়াহ তার বক্তব্যে বাংলাদেশের বিজয় দিবস পালন উপলক্ষে নিউর্জাসীতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদেরকে শুভেচ্ছা জানান। তিনি বলেন বাংলাদেশীরা খুবই পরিশ্রমী এবং তারা স্বীয় মেধা, দক্ষতা ও পরিশ্রম দিয়ে এ প্রবাসে নিজেদের সাথে সাথে বাংলাদেশের নাম ও উজ্জ্বল করছেন। র্অথনীতি, শিক্ষা, ব্যবসা প্রতিটি ক্ষেত্রে তাদের অবদানের ফলাফল বাংলাদেশ বুলের্ভাড নামে সড়ক নামকরণ, শহীদ মিনার সহ আরো অনেক কিছু। নাছিরুদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ” এর প্রাক্তন ছাত্র ও অনুষ্ঠানের সভাপতি আনসার আহমেদ বলেন এ বিদ্যালয়ের ছাত্ররা শুধু দেশেই নয় , প্রবাসেও বিদ্যালয়ের নাম সমুজ্জ্বল করেছেন। সরকারের বিভিন্ন র্পযায়ে থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানেও তারা কাজ করে যাচ্ছেন। বিশিষ্ট ব্যবসায়ী মনসুর আহমেদ বলেন ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সি ইন্ক একজন সদস্য হিসেবে তিনি গর্বিত এবং যেকোন সময়ে যেকোন প্রয়োজনে তিনি এসোসিয়েশনের পাশে থাকবেন।

বিপুল সংখক ভাদেশ্বরবাসির উপস্থিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটির বর্তমান কাউন্সিলম্যান শাহীন খালিক, সাবেক কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল। সিটি কমিশনার কবির আহমেদ, সুনামগঞ্জ জেলা জন কল্যাণ সমিতির হোসেন পাঠান বাচ্ছু, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, চ্যানেল ৫২ এর সি ই ও এনামুল হক চৌধুরী, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, মোহাম্মদ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আসকার আহমেদ, সাঈদ উড় রহমান, বয়োজ্যোষ্ঠ শামসুল আলম, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের উপদেষ্ঠা ডাঃ আব্দুল মতিন, ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সির অন্যতম সদস্য বুরান উদ্দীন বুলু, মুবিন আহমেদ, ১নং ওয়ার্ড কাউন্সিলম্যান পদপ্রার্থী মোসলেহউদ্দিন ও নিউজার্সি স্টেট আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক দিপংকর দাস।

অনুষ্ঠানের আনন্দ উৎসবের অংশ হিসাবে সেখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। এতে সঙ্গীত ও নাচ পরিবেশন করেন অতিথি শিল্পী সম্পা জামানসহ স্থানীয় শিল্পীরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV