Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নজরুল একাডেমীর কবি জয়ন্তী পালন

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: June 7, 2011 | 8:43 AM

নিউইয়র্ক: নিউইয়র্কে গঠন প্রক্রিয়াধীন ‘নজরুল একাডেমী, উত্তর আমেরিকা’ গত ৩রা জুন ছোট্ট পরিসর অথচ স্বারম্বর আয়োজনে জ্যকসন হাইটস্থ হক ইয়েলো টিউটরিয়াল মিলনায়তনে পালন করলো নজরুল জয়ন্তী।একাডেমীর আহ্বায়ক শাহ্ আলম দুলালের  স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পর্দা ওঠে। একাডেমী গঠনের উদ্দেশ্য এবং এর কর্ম পরিধি নিয়ে তথ্যমূলক বক্তব্য রাখেন একাডেমীর উপদেষ্টা আব্দুল মুত্তালিব বিশ্বাস এবং আনোয়ার হোসেন খান, একাডেমীর অন্যতম কর্ণধার আজিজুল হক মুন্না এবং এবিএম সালেহ উদ্দিন।

 

বক্তব্য রাখেন জ্যকাসন হাইটসের বিশিষ্ট ব্যাবসায়ী এবং আজকাল পত্রিকার প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো এবং বাংলাদেশস্থ নিউ নেশন পত্রিকার নিউইয়র্ক প্রতিনিধি মাহমুদ খান তাসের। অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকটি ছিল বাংলাদেশের সঙ্গীত জগতের প্রজ্জলিত তারকা প্রতিথযশা সংগীত গুরু রাম কানাই দাশের উপস্থিতি। তিনি একাডেমী এবং এর সাথে সম্পৃক্ত সবার শুভ কামনা করে আশীর্বাদমূলক বক্তব্য রাখেন।

 

 

এরপর এরকাডেমীর অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেসমীন মুশতাকের উপস্থাপনায় শুরু হয় কবি নজরুলের বিভিন্ন কবিতা থেকে আবৃত্তি পর্ব। এতে অংশ নেন জেসমীন মুশতাক, আজিজুল হক মুন্না, এবিএম সালেহ উদ্দিন, কাজী লুনা এবং লুৎফুন নাহার লতা প্রমুখ। লুৎফুন নাহার লতার আবেগঘন ভিন্নধর্মী আবৃত্তি সবার হৃদয় ছুঁয়ে যায়। আবৃত্তি পর্ব শেষে শুরু হয় সংগীতানুষ্ঠান। এপর্বটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ আজিজুল হক মুন্না। প্রথমেই নজরুলের এক গুচ্ছ সংগীত নিয়ে মঞ্চে আসেন নজরুল একাডেমীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য নিউইয়র্কের পরিচিত সংগীত ব্যক্তিত্ব নাজমা আনোয়ার। নাজমা আনোয়ারের সংগীত পরিবেশনার মোহনীয় আবহে অনুষ্ঠান প্রাঙ্গঁনে ভেসে আসে বায়বীয় এক নজরুল-নজরুল স্বপ্লীল সুখ। মুহুর্মুহু করতালীর মাধ্যমে নাজমা আনোয়ারের পরিবেশনার পর পরই নজরুল একাডেমীর গঠন প্রক্রিয়ায় একাগ্রচিত্ত একাডেমীর অন্যতম উপদেষ্টা নিউইয়র্কের সংগীত জগতের এক অনিবার্য মুখ কাবেরী দাশের নেতৃত্বে সংগীত পরিবেশন করতে মঞ্চে আসে এক ঝাক প্রাঞ্জল শিল্পী। এ পর্বে নজরুল সংগীত পরিবেশন করেন শারমীন আশরাফ, বাবলি হক, শাহীন খান, ডানা ইসলাম ও শাহ আলম দুলাল। এরপর এক ঘর বোঝাই সংগীত প্রিয় দর্শক স্রোতাদের বহুল প্রত্যাশিত নজরুল সঙ্গীতের সুললিত কন্ঠ কাবেরী দাশ মাইকে আসেন নজরুল গীতির এক সুরময় ডালি নিয়ে। কাবেরী দাশের সংগীত পরিবেশনা জয়ন্তী অনুষ্ঠানটির অবয়বে এঁকে দেয় স্বার্থকতার আলোকিত ছবি। পুরো অনুষ্ঠানটি ভরে ওঠে কবি নজরুলের বুলবুল নিটোলতায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীন সঙ্গীতঙ্গ আলী ইমাম, তুলি শিল্পী রাগীব আহসান।এ.বি.এম সালেহর আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন এবং শাহজাহান সিরাজ পারভেজ ও রুমা আলমের পরিবেশনায় নৈশ ভোজের মধ্য দিয়ে শেষ হয় একটি মনোমুগ্ধকর নজরুল সন্ধ্যা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV