ঈশ্বর সবাইকে ভালোবাসেন, এমনকি সবচেয়ে খারাপ মানুষটিকেও : পোপ ফ্রান্সিস
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রোমান ক্যাথলিক খিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বড়দিনের আগমনে মানুষের মাঝে ঈশ্বরের স্বর্গীয় ভালোবাসার বার্তা ছড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ‘ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন, এমনকি সবচেয়ে খারাপ ব্যক্তিটিও তার ভালোবাসা থেকে বঞ্চিত হন না।’
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বড়দিনের আগের রাতে গতকাল মঙ্গলবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তার কথায়, ‘মানুষ যত গরিব বা পাপীই হোক না কেন, তাতে ঈশ্বরের অসীম ভালোবাসায় কোনো কমতি হবে না। মানুষ ভুল চিন্তা করতে পারে। সবকিছু গুবলেট করে ফেলতে পারে। কিন্তু ঈশ্বর ভালোবেসেই যান।’
যৌন নিপীড়নসহ চার্চের নানা কেলেঙ্কারির দিকে ইঙ্গিত করে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেছেন বলে ধারণা করছেন অনেকেই। সেইসঙ্গে গির্জায় ত্রুটিপূর্ণ কোনো কাজের মধ্য দিয়ে ঈশ্বরের সেই স্বর্গীয় ভালোবাসার ছায়া থেকে কাউকে দূরে সরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পোপ ফ্রান্সিস বলেন, ‘আমরা প্রায়ই ভাবি ভালো কাজ করলে ঈশ্বর আমাদের ভালো করবেন, আর খারাপ করলে তিনি আমাদের সাজা দেবেন। কিন্তু ঈশ্বর আসলে এমন নন।’
সুনির্দিষ্টভাবে কিছু না বললেও চার্চের যৌন নিপীড়ন কেলেঙ্কারি এবং আর্থিক অনিয়মের সাম্প্রতিক সমস্যাগুলোর কথাও ভাষণে উল্লেখ করেন পোপ। তিনি বলেন, ‘আসুন, আমরা ঈশ্বরের কথা মাথায় রেখে তার ধ্যানে মগ্ন হয়ে ঐশ্বরিক সেই অপার ভালোবাসার ছায়াতলে নিজেদের সমর্পণ করি।’
পোপ বড়দিন পালনকালে প্রথা অনুযায়ী বিশ্বকে বার্তা দিতে আজ বুধবার আবারও সেন্ট পিটার্স বাসিলিকায় উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests