অভিশংসন প্রক্রিয়াকে দেরি করাচ্ছেন পেলোসি, অভিযোগ ট্রাম্প’র
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বড়দিনের ছুটিতে ফ্লোরিডার পাম বিচে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানকার একটি ব্যক্তিগত ক্লাবে উপস্থিত সাংবাদিকদের ট্রাম্প বলেন, পেলোসি ইচ্ছে করে অভিশংসনে নথিপত্র আটকে রেখেছেন। কারণ রিপাবলিকান অধ্যুষিত সিনেটে পাশ হবে না এই প্রস্তাব। ফক্স, ডন
বড়দিনের আগের সন্ধ্যায় ট্রাম্প বলেন, ‘সে (কংগ্রেস স্পিকার পেলোসি) রিপাবলিকান পার্টিকে ঘৃণা করে। যে সব মানুষ আমাকে আর আমার পার্টিকে ভোট দিয়েছে, সে তাদের সবাইকে ঘৃণা করে। সে আমাদের দেশকে বিভক্ত করছে। আমাদের সিনেটে মেজরিটি আছে। সেটা তার সহ্য হচ্ছে না।’ ট্রাম্প আরও বলেছেন অভিশংসন প্রক্রিয়া নিয়ে তিনি মোটেই ভাবিত নন। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককনেল খুবই স্মার্ট ছেলে। ট্রাম্প মনে করেন, ম্যাককনেল যা ভালো মনে করবেন তিনি তাইই মেনে নেবেন। ট্রাম্প বলেন, ডেমোক্রেটরা আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেনি। আর তারা এখন সিনেটে স্বচ্ছতা চায়।’ পেলোসি আগেই জানিয়েছেন, ম্যাককনেল স্বচ্ছতার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত কংগ্রেস থেকে অভিশংসর নথি সিনেটে পাঠাবেন না তিনি।
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity