বাংলাদেশের বিজয় দিবস উদযাপন সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের
আটলানটিক সিটি থেকে সুব্রত চৌধুরী: মুক্তিযুদধের স্মৃতিচারণ, মুক্তিযোদধাদের সম্মাননা, আলোচনা সভা, শিশু-কিশোরদের সংগীত ও চিএাংকণ প্রতিযোগীতা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগ গত ২৪ ডিসেম্বর মংগলবার উদযাপন করেছে বাংলাদেশের মহান বিজয় দিবস। আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেনুতে এদিন সন্ধ্যা থেকে নানা বর্নাঢ্য আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো: শাহজাহান ও পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়নত সিনহা। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিজয় দিবসের আলোচনা সভায় পৌরহিত্য করেন সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান। সভায় বক্তব্য রাখেন আব্দুল জামিল, আহসান হাবীব, কানচন বল, কামাল হোসেন, গোলাম হাফিজ, মো: শাহজাহান, মো: এনামুল হক, ফরহাদ সিদ্দিক, রওশনউদদীন। অনুষ্ঠান সনচালনা করেন বিপ্লব দেব। আলোচনা সভায় বক্তারা বলেন, সারা বাংলাদেশে এখন উন্নয়নের জোয়ার। তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়। গ্রামে-গঞ্জের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের জন্য আহবান জানান।

সভায় বক্তারা শিশু-কিশোরদেরকে মুক্তিযুদধের সঠিক ইতিহাস সম্পর্কে জানানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান। বক্তারা মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত করে বলেন, দেশ স্বাধীনের দীর্ঘ ৪৮ বছরেও জাতি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পায়নি। স্বাধীনতা যুদ্ধে যার যা অবদান তাকে সেই সম্মান দিয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রণয়ণের আহ্বান জানান তারা। আ’লীগের নেতারা আরও বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরেও দেশে ও প্রবাসে জামাত– বিএনপি দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহবান জানান।
বিজয় দিবসের অনুষ্ঠানে মুক্তিযোদধা আবদুল মান্নান,মুক্তিযোদধা নূর মোহাম্মদ, মুক্তিযোদধা মনতোষ দও, মুক্তিযোদধা সিম আহমদকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদধে বীরত্বপূর্ন ভূমিকার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিজয় দিবসের অনুষ্ঠানে শিশু- কিশোরদের অংশগ্রহনে সংগীত ও চিএাংকণ প্রতিযোগীতায় বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয় এবং যারা বিজয়ী হয়নি তাদেরকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নীলাদ্রি শেখর চৌধুরী। বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী, সমর্থক এই অনুষ্ঠানে যোগ দেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests