Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

ক্রিসমাসের রঙে রঙিন আটলান্টিক সিটি

অনলাইন ডেস্ক পঠিত: 139 বার

প্রকাশিত: December 26, 2019 | 1:15 AM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী – যিশু খ্রিস্টের জন্মদিন ‘ক্রিসমাস’এর রঙে  রঙিন হয়েছিল আটলান্টিক সিটি। ক্রিসমাস উপলক্ষে এই শহরের গির্জা, ক্যাসিনো, শপিং মল, হোটেল ও বাড়িঘর সাজানো হয়েছিল ক্রিসমাস ট্রি, প্রতীকী গোয়ালঘর ও বাহারি আলোকসজ্জায়। ক্যাসিনোগুলোর বাহারি সাজ সজ্জা নজর কেড়েছিল বেশ। শিশুদের জন্য সান্তারা উপহার সামগ্রী বিলিয়েছেন দেদারসে। আটলান্টিক সিটির অনেক বাড়ি সেজেছিল নতুন রঙে বর্ণিল সাজে। সন্ধ্যায় বাহারি আলোকছটায় চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম।আটলান্টিক সিটির প্রান ভোমরা ক্যাসিনোগুলো  সেজেছিল বড়দিনের সাজে।ক্যাসিনোর  লবিতেই দেখা মিলেছিল সান্তা ক্লজের রেইনডিয়ার ও স্নোম্যানদের সঙ্গে। ক্যাসিনোগুলোর  বিভিন্ন জায়গায় শোভা পাচ্ছিল   অগণিত ক্রিস্টমাস ট্রি।ক্যাসিনোগুলোর দেশি- বিদেশি অতিথিরা ব্যস্ত ছিল এ সাজের মাঝে বড়দিনের আনন্দ আমেজ খুঁজে নিতে। ‘ধর্ম  যার যার,উৎসব সবার’ এই  মর্মবাণী অন্তরে ধারন করে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশীরাও ক্রিসমাসের  রঙে  রঙিন  করেছিল  নিজেদেরকে।প্রবাসী বাংলাদেশীদের অনেকের বাড়িঘরে শোভা পেয়েছিল বর্নিল সাজে সজ্জিত ক্রিসমাস ট্রি, বাহারি আলোকে সাজানো হয়েছিল অনেকের বাড়িঘর।অনেক প্রবাসী বাংলাদেশীর বাড়িতে আয়োজন করা হয়েছিল ক্রিসমাস পার্টির। ক্রিসমাস উৎসবের আনন্দ রেণু গায়ে মাখতে পরিবার-পরিজন নিয়ে অনেক প্রবাসী বাংলাদেশী বেড়িয়ে পড়েছিলেন নগর পরিক্রমায়। বহুজাতিক সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রবাস প্রজন্মের এই ব্যাপারে উৎসাহটা ছিল খুব বেশি। অভিভাবকদের সোৎসাহ সমর্থনে  ক্রিসমাসের আনন্দ আয়োজনে লুটোপুটি খেয়ে তারা বেশ ব্যস্ত সময় পার করেছে। সান্তার পোশাক সহ বিভিন্ন পোশাকে সজ্জিত হয়ে উৎসবের আনন্দ রেনু মেখেছিল সারা গায়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV