নিউইয়র্কে বেঙ্গল সোসাইটির বাংলাদেশের বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্টে গত ২৫ শে ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বেঙ্গল সোসাইটি অব নিউইয়র্ক এর উদ্যোগে বাঙালী জাতির অহংকার ৪৮তম মহান বিজয় দিবস উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহামুদ আইস চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আলী সবুজ। আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, আবু তালেব চৌধুরী চান্দু, রানা মোঃ আয়াজ, জিয়াল ফাত্তা রিয়াদ, সিনিয়র সহ সভাপতি মোঃ জামিল আহমেদ, কোষাধ্যক্ষ বোরহান খান।

সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্যে একটি স্বাধীন দেশ গঠনের আশায় ৭ই মার্চ সেই ঐতিহাসিক ভাষন প্রদান করেছিলেন সেই ভাষনের প্রতি সম্মান রেখে বাংলার দামাল ছেলেরা একটি স্বাধীন ও সর্বভৌমত্ব দেশ প্রতিষ্ঠিত করেন। সেই দেশ স্বাধীন হয়েছে, জাতি সেই ক্ষুধা, দরিদ্র, দুর্নীতিমুক্ত দেশ এখনো গঠন হয় নাই।
বক্তারা বলেন, সঠিক মুক্তিযোদ্ধার তালিকা, মুক্তিযোদ্ধা নামদারী রাজাকারের সঠিক তালিকা প্রকাশ করতে হবে, বাংলাদেশ যত দিন থাকবে মুক্তিযুদ্ধের প্রতি জাতি চিরদিন সম্মান প্রদর্শন করবে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশ জাতি একটি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত সোনার দেশ চায়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests