সেন্ট্রাল ফ্লোরিডায় জালালাবাদ এসোসিয়েশন এর সিলেট প্রীতি সম্মেলন
জুয়েল সাদত : জালালাবাদ এসোসিয়েশন অব সেন্ট্রাল ফ্লোরিডার ১২ বছর পুর্তি ও সিলেট প্রীতি সম্মেলন গত বুধবার ২৫ ডিসেম্বর কিসিমির লেক ফ্রন্ট পার্কে অনুষ্টিত হয়। দুপুর ১২ থেকে সন্ধা ৬ পর্যন্ত ৬ ঘন্টা ব্যাপী অনুষ্টান টা ছিল সিলেটীদের মিলন মেলা ও এ যাবত কালের সবচেয়ে বড় অনুষ্ঠান।

সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমি ও ওরলান্ডো এলাকায় ১০৫ টি ফ্যামিলীর প্রায় ৫০০ শত সিলেটী বসবাস করেন। শহরে অব্স্থান রত সকলেই উপস্থিত হন প্রীতি সম্মেলনে। প্রতিটি পরিবার অনেক খাবার দাবার নিয়ে উপস্থিত হন । সিলেটি ট্রাডিশনাল অনেক খাবার উপস্থাপন করা হয়। অনেক গোছালো অনুষ্টানটি ব্যাপক প্রশংসা কুড়ায়। ছিল বাচ্চাদের নানান নতুল ক্রিয়েটিভ খেলাধুলা। এলিমেন্ট্রী স্কুল, মিডল ও হাই স্কুল সহ সকল বয়সের বাচ্চাদের খেলাধুলার নানান আয়োজন। খাওয়া দাওয়া, আড্ডা ও খোশ গল্প নিয়ে দিন পার করেন বিভিন্ন জায়গা থেকে প্রবাসী সিলেটিরা। সিলেটি ট্রাডিশনাল পান সুপারী ছাড়াও খাবারের মাঝেও ছিল বৈচিত্র। বাচ্চাদের গাল্ফ খেলা ছাড়াও ছিল নানান ভিন্ন ধরনের খেলাধুলা যা পুরো অনুষ্টানে ভিন্ন মাত্রা যোগ করেন। রাফেল ড্রতে ছিল ১৫ টি পুরষ্কার , তাই অনেকেই অনেক টিকেট কেনেন । নিউ ইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানের জালালাবাদ এসোসিয়েশন এর অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। ছিল নামাজের বিশেষ ব্যবস্থা। জালালাবাদ এসোসিয়েশন এর ১২ বছরের পুর্বের দাবী ছিল ওরলান্ডোয় একটি গ্রেইভ ইয়ার্ড যা জালালাবাদের সদস্যদের সম্পৃক্ততায় পরবর্তিতে মুসলিম সিমেট্রি আব সেন্ট্রাল ফ্লোরিডা নামে সুপ্রিতিষ্টিত হয়। যা সমগ্র সেন্ট্রাল ফ্লোরিডায় দৃষ্টান্ত স্থাপন করেছে ।

সিলেট প্রীতি সম্মেলনে এ অনেক দিন পর সব সিলেটিরা একত্রিত হন। মহিলাদের নানান একটি্ভিটি ছিল অনেক আনন্দের। পুরো অনুষ্টানে বিশেষ ভাবে সম্পৃক্ত ছিলেন জুয়েল সাদত, ইুউনুস হোসেন, রফিকুল হক খছরু, ইকবাল আহমদ, আজিজুর রহমান, তোফায়েল আহমদ । মহিলাদের ইভেন্টে সহযোগীতা করেন মাহফুজা সাদত , রেশমা হক, তানিয়া আহমেদ, রুহা, লুবনা সাইদ প্রমুখ। বাচচাদের ইভেন্টে সহযোগীতা করেন নাদিম হাসান, শাহিন, আমিনুর রহমান, এলাহী ও ইকবাল আহমাদ ।
জালালাবাদের প্রীতি সমাবেশে সংক্ষিপ্ত এক আলোচানা সভায় আগামীর করনীয় নিয়ে আলোচনা করেন গোলাম সাদত, কুদরত আলী, জুয়েল সাদত, ইউনুস হোসেন, আজিুজুর রহমান, সোয়েব সাইদ প্রমুখ। জালালাবাদের সদস্য নাদিয়া একটি অসাধারন কেক উপহার প্রদান করেন। সন্ধায় রাফেল ড্র এর মাধ্যমে ১৫ জনকে পুরষ্কৃত করেন। দুপুর ১২ থেকে সন্ধা ৬ পর্যন্ত পুরো ৬ ঘন্টা সিলেটের মানুয়ের পদচারনায় মুখরিত ছিল কিসিমিরি লেকফ্রন্ট পার্ক । বিকালে হোমলেস দের খাবার প্রদান করা হয়।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests