Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

শীঘ্রই প্রকাশিত হচ্ছে বলিউডের বাদশা শাহরুখের আত্মজীবনী

অনলাইন ডেস্ক পঠিত: 95 বার

প্রকাশিত: June 7, 2011 | 8:58 AM

ইউএসএনিউজ ডেস্ক: খুব শীঘ্রই বলিউডের বাদশা শাহরুখ খানের আত্মজীবনী টুয়েন্টি ইয়ারস ইন আ ডিকেড প্রকাশিত হতে চলেছে । শাহরুখের বহুদিনের স্বপ্ন ছিল এই বই। বলিউডে তাঁর কেটে যাওয়া ১৯৯১ সাল থেকে ২০০১ সাল, এই লম্বা সফরের ভিন্ন অভিজ্ঞতার কথাই লেখা আছে এই বইতে।বইটি বহুদিন আগে থেকেই লিখতে শুরু করেন বাদশা, আর এখন সেই বই মুক্তির অপেক্ষায়। এই বইয়ের সম্পর্কে শাহরুখের বক্তব্য ১০ বছরে তিনি কুড়ি বছরের জীবন কাটিয়েছেন,শিখেছেন অনেক কিছু। বইটিতে আছে আশার কথা, আকাঙ্খার কথা, বাঁচার কথা, লড়াইয়ের কথা, আর অবশ্যই আছে অনেক মজার কথা। কিং খানের টিভিতে প্রবেশ ঘটেছিল ১৯৮৮ সালে ফৌজি নামের একটি টিভি সিরিয়ালের মাধ্যমে। তারপর ১৯৮৯ সালে ‘সার্কাসে’ আবার দেখা যায় শাহরুখকে। তবে বলিউডে শাহরুখের প্রবেশ রাজ কানওয়ারের হাত ধরে ‘দিওয়ানা’ ছবির সৌজন্যে। ছবিটিতে তিনি ছাড়াও ছিলেন ঋষি কাপূর আর দিব্যা ভারতী। ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট ছিল। বইটি নিয়ে শাহরুখ যথেষ্টই উচ্ছ্বসিত। এখানে আছে তাঁর স্মৃতির কথা, ব্যক্তি জীবনের কথা। ৪৫ বছর বয়সী অভিনেতার এই বইটির সবকটি অধ্যায়ের মধ্যে সবচেয়ে প্রিয় অধ্যায় হল যেখানে তিনি তাঁর মা, বাবার কথা বলেছেন।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV