Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বৃটেনের কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের বিজয় দিবস উদ্‌যাপন

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: December 27, 2019 | 11:28 AM

লিমন ইসলাম: বৃটেনের ওয়েলসের রাজধানী কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্দ্যোগে গত সোমবার দূপুর ২ ঘটিকায় বাংলাদেশের মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক আলেচনা সভার আয়োজন করা হয়। কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারপার্সন কমিউনিটি লিডার আব্দুল হান্নান শহিদুল্লাহর সভাপতিত্বে ও গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলসের চেয়ারপাসন ও অনারারি সেক্রেটারি মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর প্রবীণ মুরব্বী আলহাজ্ব মোহাম্মদ রহমত আলী, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডিরেক্টর ও ট্রাষ্টি ওয়েলসের প্রথম বাঙালী সাংবাদিক কাডিফ বাংলা স্কুল কমিটির জেনারেল সেক্রেটারি কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর. বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রেজারার কমিউনিটি লিডার কেরামত আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সৈয়দ আব্দুল লতিফ, আঞ্জুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সভাপতি হাফিজ মাওলানা ফারুক আহমদ, ডিরেক্টর শফিক মিয়া, ডিরেক্টর শেখ মোহাম্মদ আনোয়ার, ডিরেক্টর নজির উদ্দিন, ডিরেক্টর মুজিবুর রহমান, ডিরেক্টর ও ট্রাষ্টি রকিবুর রহমান ও ডিরেক্টর মাহমুদ হোসাইন। কাডিফ বাংলা অনলাইন নিউজের এডিটর কারি মোজাম্মেল আলী, আব্দুল আহাদ মিয়া, আজাদ মিয়া, সেবুল আলী, বদরুল মনসুর. শাজাহান আহমদ. খায়রুল ইসলাম লিমন. আব্দুল ওয়াহিদ, আনফর আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা উল্লেখ করে সকল শহীদানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয়ের চেতনায় উদ্ভোদ্ধ হয়ে দেশের ও কমিউনিটির উন্নয়নে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ও আহবানে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক রাজনৈতিক স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালীরা। অর্জন করে নিজস্ব ভূখন্ড আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা। ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ দিনে। বাঙালির হাজার বছরের স্বপ্নপূরণ হবার পাশাপাশি ত্রিশ লক্ষ শহীদানদের প্রাণ বিসর্জন আর দুলক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই অর্জন হওয়ায় বেদনাবিধূর এক শোক গাথার মাসও এই ডিসেম্বর। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর আল শামসদের সহযোগিতায় দেশের মেধা, শ্রেষ্ঠ সন্তান-বুদ্ধিজীবী হত্যার নৃশংস হত্যাযজ্ঞে মেতে ওঠে। সমগ্র জাতিকে মেধাহীন করে দেয়ার এধরনের ঘৃণ্য হত্যাযজ্ঞের দ্বিতীয় কোনো নজির বিশ্বে নেই। তবুও আমাদের লাল সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এ মাসেই পূর্ণরূপে অংকুরিত হয়েছিল।

এ বিজয় আমাদের অহংকার ৪৮ বছর আগে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানী বাহিনীর নি:শর্ত আত্মসমর্পণের মধ্যদিয়ে এ বিজয় অর্জিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধ এবং ৩০ লাখ শহীদের আত্মাহুতি ও ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাঙালির এ বিজয় আসে। মহাণ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদানদের আত্মার মাগফেরাত কামনা সহ কাডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ময়না মিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ফারুক আহমদ। অনুষ্ঠানে বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কার্ডিফ এর চেয়াপারসন মুহাম্মদ হান্নান রচিত মহান বিজয় দিবসের কবিতা পাঠ করেন ডক্টর সৈয়দ আব্দুল লতিফ, পরিশেষে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV