Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

গভর্ণর কুমোর ২০২০ স্টেট অব দি এজেন্ডা : নিউইয়র্কে হাইস্পীড ট্রেন চালুর প্রস্তাব নতুন করে উত্থাপন

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: December 27, 2019 | 9:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গভর্ণর এন্ড্রু কুমো নিউইয়র্কে হাইস্পীড ট্রেন চালুর প্রস্তাব উত্থাপন করেছেন। গত কাল বৃহস্পতিবার গভর্ণর এন্ড্রু কুমো তার স্টেট অব দি স্টেট এজেন্ডায় হাইস্পীড রেল চালুর প্রস্তাবটি নতুন করে উত্থাপন করেন। বিষয়টি নিয়ে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা এবং এর কৌশলগত দিক বিবেচনার জন্য বাইরে থেকে বিশেষজ্ঞ আনার কথাও বলেছেন তিনি। হাইস্পীড রেল চালুর পরিকল্পনা প্রণয়নের জন্য ইঞ্জিনিয়ারদের একটি প্যানেলকে দায়িত্ব দেবেন গভর্ণর কুমো। তারা নগরীতে আরো নির্ভরযোগ্য হাইস্পীড রেল চালুর বিষয়ে নতুন পরিকল্পনা গ্রহণের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবেন।
গভর্ণর কুমো তার ঘোষণায় বলেছেন, হাইস্পীড রেল এখন সারা বিশ্বের অর্থনীতিতে নতুন ধারার সূচনা করেছে। আমাদের বলা হয়েছে আমাদের স্টেটে এই প্রযুক্তির আমদানী হবে অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত জটিল এবং অত্যন্ত সময়সাপেক্ষ একটি কাজ। কিন্তু এ ধরনের মনোভাব নিউইয়র্কের কাছে গ্রহণযোগ্য নয় বলে তিনি জানান। এ প্রসঙ্গে তিনি ‘এল’ ট্রেনের টানেল মেরামতের কথা তুলে ধরে বলেন, আমরা যখন এই পরিকল্পনা হাতে নিই এবং বিশেষজ্ঞদের সমবেত করি তখন এর সমস্ত দিক বিবেচনায় নিয়ে একটা প্রায় অসম্ভব কাজকে সম্ভব করে তুলি। আমরা সার্ভিস বন্ধ না করেই এই টানেল মেরামতের পন্থা উদ্ভাবন করি এবং নির্ধারিত সময়ের আগেই এ কাজ সম্পন্ন করতে চলেছি। তিনি বলেন, কোন সীমাবদ্ধতায় আবদ্ধ না থেকে আমাদের নির্ধারণ করতে হবে কিভাবে আমরা নিউইয়র্কে হাইস্পীড রেল আনতে পারব।
গভর্ণর বলেন, নিউইয়র্ক স্টেটের অধিকাংশ মানুষই এম্পায়ার করিডোরের বেশ কাছাকাছি যেমন আলবেনি, বাফেলো ইত্যাদি এলাকায় বসবাস করেন। কিন্তু এইসব লাইনে ট্রেনের গতি ঘন্টায় গড়ে ৫১ মাইল। অর্থাৎ নিউইয়র্কবাসীর জন্য সবচেয়ে ধীর গতির যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে।
উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট জুড়ে হাইস্পীড রেল চালুর যে সুপারিশমালা দুই দশক ধরে ঘুরপাক খাচ্ছে গভর্ণর কুমোর এই প্রস্তাবনায় তাতে বিশেষ কোন রদবদল করা হয়নি। এই সুপারিশমালা সম্পর্কে বরাবরই বলা হচ্ছে এটি গ্রহণযোগ্য নয় এবং এটি বাস্তবায়নে কয়েক দশক সময় লাগবে। গভর্ণর কুমো যে বিশেষজ্ঞ টিম নিয়োগ করবেন তারা এ সম্পর্কিত অতীতের সকল পর্যালোচনা খতিয়ে দেখবে বিশ্বের যে সব দেশে হাইস্পীড রেল চালু হয়েছে সে সব দেশের এ সম্পর্কিত স্ট্র্যাটেজি ও পরিকল্পনাগুলি যাচাই করবে। সব অভিজ্ঞতার ভিত্তিতে তারা নিউইয়র্কে হাইস্পীড রেল চালুর সর্বোত্তম পন্থাগুলি নির্ধারণ করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV