ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন : আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন। পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে। আজকের বিজয় দিবসের শপথ হোক, সব ধরনের হানাহানি ও বৈরিতা-বিদ্বেষকে পেছনে ফেলে, দেশের ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করব। বিজয়ী জাতি কখনোই পরাভব মানে না। বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থাকবে।
গত ২১ ডিসেম্বর ৪৮তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বক্তারা এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আলহাজ্ব শাহীন মাহমুদ এবং যৌথভাবে সভা পরিচালনা করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিব উদ্দিন ও যুগ্ম সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ।
পবিত্র কোরান থেকে তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়। শুরুতে রণাঙ্গনের বীর মুক্তিযাদ্ধাদের পরিচিতি ও সম্মাননা দেওয়া হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র সহ সভাপতি নান্নু আহমেদ, শ্রমিক লীগ সভাপতি ও ফ্লোরিডা স্টেট আওয়ামীলীগ সহ সভাপতি কুদরত এ খুদা, সিনিয়র সদস্য বুলবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো: দিদারুল আলম, প্রচার সম্পাদক আকরাম হোসেন, মানবধিকার সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী লেবু, আন্তর্জাতিক সম্পাদক আবু নাসের, সৈয়দ জি মাহাবুব, শেখ বাবুল, ষ্টেট যুবলীগের সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম খান, স্বচ্ছাসেবকলীগ সভাপতি রেজাউল করিম চৌধুরী প্রমুখ।
সভার সভাপতি আলহাজ্ব শাহিন মাহমুদ দিকনির্দশনামুলক বক্তব্য রাখেন। সংশ্লিষ্ট সকলকে বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্র মোতাবেক রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় থাকার পরামর্শ দেন।
সভার দ্বতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্ষুধে শিল্পীদের গান ও নাচ এবং শিল্পী রুবি রউফ এর অনবদ্য গান পরিবেশন তথা যুগ্ম সম্পাদক সালমা রহমান মিনুর পরিচালনায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক “ধানমন্ডির ছেলে’’ পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।
পরিশেষে সুস্বাদু নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বাংলা অক্ষর
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








