নিউইয়র্কে ছুরিকাঘাতে কমপক্ষে ৫জন আহত, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে মনসি’তে সিনাগগের কাছে একটি বাড়িতে ছুরিকাঘাত করা হয়েছে বেশ কয়েকজনকে। ছুরিকাঘাতে আহত কমপক্ষে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িটি একজন রাবি’র। অর্থোডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, কে, কি উদ্দেশে এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। ঘটনার পর হামলাকারী পালিয়ে গেছে। রিপোর্টে বলা হয়েছে, ওই বাড়িতে একটি হানুক্কাহ পার্টি আয়োজন করা হয়েছিল। এ সময় সেখানে হামলা হয়। এখন পুলিশ ওই এলাকায় তল্লাশি করছে হামলাকারীকে ধরার জন্য। হারলেমে একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু উদ্দেশ্যটি প্রকাশ করা হয়নি। অর্থোডক্স জিউস পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিল এক টুইটে বলেছে, একজন ভিকটিমকে কমপক্ষে ৬ বার ছুরিকাঘাত করা হয়েছে। নিউইয়র্ক পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিট বলেছে, তারা ঘটনাটি নিবিড়ভাবে মনিটরিং করছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








