Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

২০১৯ সালে নির্বিচারে গুলিবর্ষণে ২১০ আমেরিকানের মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: December 29, 2019 | 11:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ২০১৯ সালে নির্বিচার হত্যা/গুলিবর্ষণের ৪১টি ঘটনায় অকালে প্রাণ হারিয়েছে ২১০ আমেরিকান। ১৯৭০ সালের পর (২০০১ সালের সন্ত্রাসী হামলা ব্যতিত) একক কোন বছরে এমন পৈশাচিক হত্যাযজ্ঞ আর কখনো ঘটেনি। 

বছর শুরুর ১৯ দিনের মাথায় ওরেগণ রাজ্যে ওকলাহোমা সিটির ৪২ বছর বয়েসী এক ব্যক্তি চায়নিজ কুড়াল দিয়ে তার মা, পিতা, গার্লফ্রেন্ড এবং ৯ মাসের কন্যাকে কুপিয়ে হত্যা করে। এর ৫ মাস পর ভার্জিনিয়ায় কর্মস্থলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় মারা যায় ১২ কর্মচারি। গত আগস্টে টেক্সাসের এল পাসোতে ওয়ালমার্টে গুলিবর্ষণের ঘটনায় নিহত হয় ২২ জন। এফবিআই এবং ফেডারেল পুলিশের তথ্য অনুযায়ী কমপক্ষে ৪ জন খুন হয়েছে একটি ঘটনায়-এমন ৪১টি ঘটনা রেকর্ড হয়েছে ২০১৯ সালে। এসব হত্যাযজ্ঞে নিহতদের অধিকাংশই পরস্পরের পরিচিত ছিলেন এবং ঘাতকরাও পরিচিত ছিল। সহকর্মী এবং স্বজনের উপর নানা কারণে ক্ষুব্ধ হবার পর এমন নৃশংসতা চালানো হয়। অধিকাংশ হত্যাযজ্ঞের সময়েই ঘাতককে পুলিশের টার্গেট হতে হয়। তবে বেশ কটি ঘটনায় ঘাতকরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। 

আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত গুলিবর্ষণের ২৯৭টি ঘটনায় নিহত হয়েছে ৩৩৫ আমেরিকান। আহতের সংখ্যা ১২১৯। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV