Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের হুমকি বেড়েছে:পরমাণু নিরস্ত্রীকরণের তেমন সম্ভাবনা নেই

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: June 7, 2011 | 11:36 PM

ইউএসএনিউজ ডেস্ক: নিরস্ত্রীকরণের আহ্বান সত্ত্বেও বিশ্বব্যাপী পরমাণু অস্ত্রের হুমকি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে পরমাণু অস্ত্রের সংখ্যাও। দেশগুলো নতুন নতুন গণবিধ্বংসী মারণাস্ত্র তৈরির পেছনে বিনিয়োগও বাড়িয়ে দিয়েছে। ফলে বেড়েছে দ্বন্দ্ব-সংঘাত। এছাড়াও নিকট ভবিষ্যতে পরমাণু নিরস্ত্রীকরণের তেমন সম্ভাবনা নেই। গত মঙ্গলবার প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) এক গবেষণা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। খবর এএফপি।
বিশ্বের অন্যতম এ থিঙ্ক ট্যাঙ্কের গবেষণা রিপোর্টে বলা হয়, পরমাণু শক্তিধর দেশগুলো নতুন নতুন মারণাস্ত্র উদ্ভাবনে নিত্যনতুন গবেষণা চালিয়ে যাচ্ছে। এতে বলা হয়, বিশ্বজুড়ে যে কোনো মুহূর্তে ব্যবহার করা যাবে এমন ৫ হাজারেরও বেশি পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে। এসবের মধ্যে ২ হাজার অস্ত্র সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। ব্রিটেন, চীন, ফ্রান্স, ভারত, ইসরায়েল, পাকিস্তান, রাশিয়া ও যুক্তরাষ্ট্র বিশ্বের এ আট দেশ ২০ হাজার ৫শ’রও বেশি পরমাণু বোমার মালিক। এর মধ্যে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত রাশিয়ার পরমাণু বোমার পরিমাণ ১১ হাজার এবং মোতায়েন রয়েছে ২ হাজার ৪২৭টি। যুক্তরাষ্ট্রের রয়েছে সাড়ে ৮ হাজার বোমা এবং মোতায়েন রয়েছে পরিমাণ ২ হাজার ১৫০টি। যদিও যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটিতে (স্টার্ট) স্বাক্ষরকারী দেশ। এ চুক্তি অনুযায়ী প্রত্যেক দেশ সর্বোচ্চ ১ হাজার ৫৫০টি পরমাণুবাহী ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে পারবে।
সিপ্রির রিপোর্টে বলা হয়েছে, পরমাণু শক্তিধর এই আটটি দেশ তাদের পরমাণু কর্মসূচি আরও উন্নত কিংবা অব্যাহত রাখার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। ফলে নিকট ভবিষ্যতে বিশ্বে অর্থপূর্ণ নিরস্ত্রীকরণের কোনো সম্ভাবনা নেই।
রিপোর্টে ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে বলা হয়, বৈধভাবে স্বীকৃত এই পরমাণু শক্তিধর পাঁচটি দেশ হয় নতুন পরমাণু অস্ত্র মোতায়েন করবে, না হয় এ ধরনের ঘোষণা দেবে। এদিকে ভারত ও পাকিস্তানও তাদের পরমাণু ক্ষমতার বৃদ্ধি ঘটাচ্ছে।সিপ্রির পরিচালক ড্যানিয়েল নর্ড বলেন, দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত-পাকিস্তানই পরমাণু শক্তিধর দেশুগুলোর মধ্যে সবচেয়ে বেশি হুমকি। কারণ এ দুটি দেশের সম্পর্ক খুবই উত্তেজনাপূর্ণ। দুটি দেশই তাদের পরমাণু অস্ত্র কর্মসূচি বিস্তৃত করছে। এদিকে ইসরায়েল নিজেকে কখনই পরমাণু শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দেয়নি। কিন্তু তারা যে পরমাণু শক্তিসম্পন্ন দেশ বিশ্বব্যাপী এ ধারণা প্রচলিত রয়েছে।রিপোর্টে আরও বলা হয়, ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া স্বল্পসংখ্যক পরমাণু অস্ত্র তৈরির মতো যথেষ্ট প্লুুটোনিয়াম উৎপন্ন করেছে। কিন্তু এ বিষয়ে প্রকাশ্য কোনো তথ্য নেই। নর্ড ইরানে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলি হামলার সম্ভাব্য পরিণাম সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। উল্লেখ্য, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একটি স্বাধীন ও স্বতন্ত্র প্রতিষ্ঠান। সুইডিশ সরকারের কাছ থেকে এটি ৫০ শতাংশ তহবিল পেয়ে থাকে।সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV