Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সামরিক ব্যয় ও প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিতে শীর্ষ মার্কিন যুক্তরাষ্ট্র,বিশ্বে সশস্ত্র সংগ্রাম কমেছে

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: June 8, 2011 | 10:23 AM

ইউএসএনিউজ ডেস্ক: সুইডেনের স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থা সিপরি মঙ্গলবার প্রকাশিত এক নতুন রিপোর্ট অনুযায়ী বিগত ২০১০ সালে সামরিক ব্যয়ের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে৷ ৬৯,৮০০ কোটি ডলার ব্যয় করে গোটা বিশ্বের সামরিক বাজেটের প্রায় ৪৩ শতাংশের ভাগীদার ওয়াশিংটন৷ দ্বিতীয় স্থান দখল করেছে চীন, যদিও ওয়াশিংটনের ব্যয়ের মাত্রা চীনের প্রায় ৬ গুণ বেশি৷ চীনের সামরিক বাজেট ১১,৯০০ কোটি ডলার, যা মোট আন্তর্জাতিক ব্যয়ভারের ৭ শতাংশের মতো৷
এসআইপিআরপি\’র প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত বছর প্রতিরক্ষা খাতে যুক্তরাষ্ট্রের ব্যয়ের পরিমাণ ছিল ৬৯ হাজার ৮০০ কোটি ডলার অন্যদিকে চীনের ব্যয়ের পরিমাণ ছিল ১১ হাজার ৯০০ কোটি ডলার। এ ছাড়া, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া আলাদাভাবে প্রতিরক্ষা খাতে যে অর্থ ব্যয় করে তা বিশ্বের প্রতিরক্ষা খাতের মোট ব্যয়ের প্রায় চার শতাংশ। প্রতিরক্ষা খাতের ব্যয়ের দিক থেকে যে ১০টি দেশ বিশ্বের শীর্ষে রয়েছে তার মধ্যে জাপান, জার্মানি, সৌদি আরব, ভারত এবং ইতালিও রয়েছে।
গত বছর বিশ্বজুড়ে মোট সামরিক ব্যয়ের মাত্রা ছিল প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি ডলার – যা তার আগের বছরের তুলনায় ১.৩ শতাংশ বেশি৷ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির তালিকারও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ গোটা বিশ্বে অস্ত্র রপ্তানির প্রায় ৩০ শতাংশেরই উৎস অ্যামেরিকা৷ ৭৫টি দেশ অস্ত্র কেনে অ্যামেরিকা থেকে৷ ক্রেতাদের তালিকার শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত৷ রপ্তানির বাজারের প্রায় ২৩ শতাংশ অংশীদার হিসেবে দ্বিতীয় স্থান দখল করেছে রাশিয়া৷ রাশিয়ার অস্ত্রভাণ্ডারের প্রধান খদ্দের ভারত ও চীন৷ ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত এই দুই দেশই সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে৷
প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির ক্ষেত্রে যে ১০০টি সংস্থা সবচেয়ে বেশি সক্রিয়, শুধু ২০০৯ সালেই তারা ৪০,০০০ কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে বলে অনুমান করছে সিপরি৷ এর মধ্যে ৪৫টি সংস্থাই অ্যামেরিকা-ভিত্তিক, ৩৩টি পশ্চিম ইউরোপে সক্রিয়৷সিপরির রিপোর্টে আরও কিছু উল্লেখযোগ্য তথ্য রয়েছে৷ যেমন এই মুহূর্তে প্রায় ৫,০০০ পরমাণু অস্ত্র মোতায়েন রয়েছে, যার মধ্যে ২,০০০ যে কোনও সময় আঘাত হানতে প্রস্তুত রাখা হয়েছে৷ ২০১০ সালে গোটা বিশ্বে মোট ১৫টি সশস্ত্র সংগ্রাম দেখা গেছে – ২০০৯ সালে এই সংখ্যা ছিল ১৭৷ গত বছর জাতিসংঘ সহ বিভিন্ন জোটের মোট ৫২টি শান্তি অভিযান চলেছে৷ আফগানিস্তানে ন্যাটোর নেতৃত্বে আইসাফ বাহিনীর অভিযান ছিল সবচেয়ে বড়৷ ১৩১,০০০ সৈন্য এতে অংশ নিয়েছে৷সমকাল

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV