আব্দুল লতিফ সম্রাট কর্তৃক ওয়াশিংটন বিএনপির কমিটি বিলুপ্তির ঘোষনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র বিএনপি’র একাংশ
নিউইয়র্ক: গতকাল নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ গরমেট রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র বিএনপির এক জরুরী সভা অনুষ্ঠিত হয় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শরাফত হোসেন বাবুর সভাপতিত্বে। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট কর্তৃক ওয়াশিংটন মেট্রো বিএনপির কমিটি বিলুপ্তিকে অগনতান্ত্রিক, বিএনপির গঠনতন্ত্র বিরোধী, অনৈতিক এবং একক ব্যক্তির হঠকারী সিদ্ধান্ত বলে অভিহিত করেন। নেতৃবৃন্দ বলেন, যুক্তরাষ্ট্র বিএনপি কেন্দ্রীয় বিএনপির গঠনতন্ত্র মোতাবেক জেলা কমিটির সমমর্যাদা সম্পন্ন। যুক্তরাষ্ট্রের কোন স্টেটের কমিটি গঠন কিংবা বিলুপ্তি করতে যুক্তরাষ্ট্র বিএনপির কার্যকরী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের প্রয়োজন। তিনি কোন সভা না ডেকে একক সিদ্ধান্তে ওয়াশিংটন মেট্রো বিএনপির কমিটি বিলুপ্ত করতে পারেন না। তার এই ভুল সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংঠনের নেতৃবৃন্দ ক্ষোভের সাথে প্রত্যাখ্যান করেন। নেতৃবৃন্দ আরো বলেন, দলের দু:সময়ে ওয়াশিংটন বিএনপি সরাফত হোসেন বাবুর নেতৃত্বে ওয়াশিংটনে হোয়াইট হাউজ, স্টেট ডিপার্টমেন্ট, সিনেট ও কংগ্রেসের মূলধারার নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও মত বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতা করার জন্য যথেষ্ট ভূমিকা রাখেন। বিশেষ করে ১/১১ এর পরে শরাফত হোসেন বাবুর বলিষ্ট নেতৃত্ব প্রসংশনীয়। নেতৃবৃন্দ আরো বলেন, ওয়াশিংটন বিএনপি-র কমিটি যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটের মতো বলবৎ থেকে সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাবে। সভায় শরাফত হোসেন বাবুর নেতৃবৃন্দ ওয়াশিংটন বিএনপির নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করা হয় এবং সম্প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যুক্তরাষ্ট্র সফর ও সংবর্ধনা অনুষ্ঠান শতভাগ সফল করার জন্য জনাব শরাফত হোসেন বাবুকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বেলাল মাহমুদ, রফিকুল চৌধুরী ডলার, জসীম উদ্দিন ভূইয়া, কাজী শাখাওয়াত হোসেন আযম, রফিকুল মাওলা, গোলাম ফারুক শাহীন, নুর মোহাম্মদ, হাজী মমিনুল হক, আবুল কাশেম, বাবুল চৌধুরী, মাহফুজুল মাওলা নান্নু, ইঞ্জিনিয়ার শাহানা খানম, জহির মোল্লা, আব্দুস সামাদ টিটু, শফিকুর রহমান দুলার, মনির হোসেন, গোলাম আযম লিটন, আমিনুল ইসলাম চৌধুরী, শামীম রহমান, আবুল বাশার, হাসানুজ্জামান হীরা, আমানত হোসেন, মোঃ মাকসুদ, সাইফুল ইসলাম লিটন, সাইফুল ইসলাম, আব্দুল খালেক আকন্দ, মিজানুর রহমান, আতাউর রহমান আতা, হেলাল রহমান, মোঃ সাদী মিন্টু, ফারুক হোসেন মজুমদার, আব্দুল বাতেন, মোঃ ইলিয়াস, রাফেল তালুকদার, রিয়াজ আহমেদ চৌধুরী, খান মোঃ টিপু, মোঃ পারভেজ, মোঃ টিপু, আনোয়ারুল হক লেবু, ফিরোজ আহমেদ, সানাউল্লা বাবুল, বুদ্ধ রত্ন বড়ুয়া, সাধন কর, চিত্ত রঞ্জন সিং, আদর্শ বড়ুয়া, খোরশেদ আলম, তোফায়েল চৌধুরী লিটন, মাকসুদ চৌধুরী, এডভোকেট খায়রুল বাশার, বদিউল আলম, জাহিদ উল্ল্যাহ, সেলিম চৌধুরী, আবু তাহের, গোলাম হোসেন, মাহবুবুর রহমান, মিজানুর রহমান, জামাল উদ্দিন, জয়নাল আবেদীন, আতিকুল হক আহাদ, মোঃ কয়েজ, তাজুল ইসলাম, রাজু আহমেদ, মাওলানা মাসুম সহ আরো অনেকে টেলিকনফারেন্সের মাধ্যমে বিভিন্ন স্টেট থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন ফ্লোরিডা বিএনপির সভাপতি দিনাজ খান, ওয়াশিংটন বিএনপির সেক্রেটারী আলেয়া বেগম, সাংগঠনিক সম্পাদক তোফায়েল, ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি কাঞ্চন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর চৌধুরী খসরু, নিউজার্সী বিএনপির সভাপতি সোলেমান সার্নিয়াবাদ, পেনসিলভেনিয়া বিএনপির সভাপতি কাজী মাইন উদ্দিন, টেক্সাস বিএনপির সভাপতি আবু সাইদ আহমেদ, ওকলাহামা বিএনপির সভাপতি সিরাজুল হক, মিশিগান বিএনপির দেওয়ান আকমল চৌধুরী কানেকটিকাট বিএনপির মোহাম্মদ উল্লা মামুন সহ আরো অনেকে।প্রেস বিজ্গপ্তি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes