Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন যুক্তরাষ্ট্র শাখার

অনলাইন ডেস্ক পঠিত: 30 বার

প্রকাশিত: January 3, 2020 | 4:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক এস্টোরিয়াস্থ বৈশাখী রেষ্টুরেন্ট পার্টি হলে গত ১লা জানুয়ারী বুধবার সন্ধ্যায় জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্র জগতের কিংবদন্তী শিল্পী ও প্রেসেডিয়াম সদস্য, চেয়ারম্যান এর ্উপদেষ্টা আহমেদ শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী। আরো বক্তব্য রাখেন সহ সভাপতি এডভোকেট হারিছ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফিউল আলম, সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ নূর ইসলাম বর্ষন, নিউইয়র্ক স্টেট সভাপতি এডভোকেট মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদক শাহানাজ বেগম, জাতীয় যুব সংহতির সদস্য আবদুল মোতালেব, বলাকার সাবেক সভাপতি আজহারুল হক খোকা, সদস্য এম. আর সেলিম, রিফাত মোল্লা, ফেরদৌস আলম, মোঃ আলী, আবুল বশর মিলন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এডভোকেট মোহাম্মদ হানিফ, জাতীয় সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পী মেহেরুন আহমেদ।
গত ২০১৯ সালে পার্টির চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় পার্টির প্রাণ পুরুষ জিএম কাদেরের নির্দেশে প্রবাসের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। ক্রেষ্টপ্রাপ্তিরা হলেন: সাবেক সংসদ লিয়াকত আলী, সাবেক সংসদ শহীদুর রহমান, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী ও উপদেষ্টা আহমদ শরীফ। সকলের বক্তব্যে মুখে কান্নার প্রয়াসে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ বিহীন সর্বপ্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছি। এটা আমাদের বড় দুঃখের বিষয়। আগামী দিনে নব নির্বাচিত চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মশিউর রাঙ্গার নির্দেশে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সকল কার্যক্রম পরিচালনা করিবে এবং প্রয়াত চেয়ারম্যান এর স্বপ্নের সেই নতুন বাংলা আমরা সবাই মিলে গড়ে তুলব। শিল্পী শাহানাজ বেগম, মোহর খান, কার্নিজ ফাতেমা, ফরিদা বকুল ও প্রিন্স এর সংগীত পরিবেশনে ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগঠক নূর ইসলাম বর্ষন এর স্বরচিত কবিতা পাঠে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। পরিশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV