Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পাবনা জিলা সমিতি ইউএসএ’র নতুন কমিটি : সভাপতি রানা সাধারণ সম্পাদক পান্না

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: January 3, 2020 | 5:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : পাবনা জিলা সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটি গঠিত হয়েছে। ২০২০-২০২১ সালের জন্য গঠিত কমিটিতে মোহাম্মদ আব্দুল হাদি রানা পুনরায় সভাপতি এবং মোহাম্মদ গোলাম ফারুক পান্না সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। রোববার (২৯ ডিসেম্বর) জ্যাকসন হাইটসের ইত্যাদি রেষ্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত প্রবাসী পাবনাবাসীদের এক সভায় নতুন কমিটি গঠন করা হয়। খবর ইউএনএ’র।

সভা সূত্রে জানা গেছে, সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল হাদি রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান লিটন। সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা হাজী আব্দুল আওয়াল সহ উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা তাদের মতামত তুলে ধরেন এবং আগামী দুই বছরের জন্য কমিটির গঠনের উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করে পাবনাবাসীদের সেবায় আরো কল্যাণকর কাজ করার আহন জানান।

সভায় গঠিত পাবনা জিলা সমিতি ইউএসএ ইনক’র নতুন কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি- মোহাম্মদ আব্দুল হাদি রানা, সহ সভাপতি- মোহাম্মদ ওয়াহিদুজ্জামান লিটন, মোহাম্মদ মুরাদ হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ কুতুব উদ্দীন আইবেক, সাধারণ সম্পাদক- মোহাম্মদ গোলাম ফারুক পান্না, সহ সাধারণ সম্পাদক- মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ও মোহাম্মদ তানভীর জামান, কোষাধ্যক্ষ- মোহাম্মদ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক- সেলিম আল দীন, দফতর সম্পাদক- মোহাম্মদ আমিনুল ইসলাম বকুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- মোহাম্মদ আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক- এস এম রাজু আলীম, প্রচার সম্পাদক- এস এম ফারদীন আকিব, মহিলা সম্পাদিকা- রুমা খানম, সহ মহিলা সম্পাদিকা- শিলা মৈত্র। কার্যকরী সদস্য যথাক্রমে- জাহাঙ্গীর এইচ মিয়া, নূরুল ইসলাম সোহেল, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ এখলাছ উদ্দিন, রেহানা পারভীন, জান্নাতুল নাইমা, জান্নাতুল মওয়া ও মোছাম্মৎ নাজনীন।

সভায় মনোনীত সমিতির উপদেষ্টাগণ হলেন: হাজী আব্দুল আওয়াল, মোহাম্মদ ফজলুর রহমান, মোহাম্মদ ময়েজ উদ্দীন, এটিএম ফিরোজ খান, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, মোহাম্মদ ছালাম খান, এস এম কামরুল হাসান, মোহাম্মদ আকমল হোসেন, মোহাম্মদ আজিজ খান, খন্দকার বেলাল হোসেন, বাদশাহ আলগীর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV