যুক্তরাষ্ট্র বিএনপির ৫ অঙ্গরাজ্যে নতুন কমিটি, অনুমোদনের পথে আরো ৪টি : যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারে একদিকে স্বস্তি ও অপরদিকে ক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বছরের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র বিএনপি পরিবারে কিছুটা স্বস্তি এসেছে ফ্লোরিডা, জর্জিয়া, ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড এবং কানেকটিকাট অঙ্গরাজ্য শাখার অনুমোদন আসায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক ৩০ ডিসেম্বর স্বাক্ষরিত পত্রে জর্জিয়া রাজ্যের পূর্ণাঙ্গ কমিটি এবং অপর ৪ অঙ্গরাজ্যের আহবায়ক কমিটির অনুমোদন এসেছে। শীঘ্রই ভার্জিনিয়া, নিউজার্সি, টেক্সাস অঙ্গরাজ্যের অনুমোদনও পাওয়া যাবে বলে বিএনপি হাই কমান্ড সূত্রে এনআরবি নিউজের এ সংবাদদাতা জানতে পেরেছেন। চলতি মাসেই নিউইয়র্ক অঙ্গরাজ্য শাখা গঠনের কাজও সম্পন্ন হবে।
উল্লেখ্য, ৮ বছর আগে লন্ডনে কয়েকজনকে ডেকে নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি ভেঙ্গে দেন সে সময়ের সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন) তারেক রহমান। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি নেই। এ নিয়ে নানা দেন-দরবারের মধ্যেই অঙ্গরাজ্য সমূহে সাংগঠনিক কমিটি জোরদারের পরিকল্পনা নেয়া হয়েছে। সে আলোকে বেশ কটি অঙ্গরাজ্যে তিন বছর আগে নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। তার অধিকাংশই তেমন তৎপরতা দেখাতে সক্ষম না হওয়ায় উপরোক্ত ৫ রাজ্যে পূর্ণাঙ্গ/ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হলো। তবে সাংগঠনিকভাবে তেমন তৎপরতা পরিলক্ষিত না হলেও মিশিগান, ইলিনয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পূর্ণাঙ্গ কমিটি এখনও বহাল রয়েছে।
অঙ্গরাজ্যভিত্তিক কমিটি গঠন/পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বেশ ক’দফা বিভিন্ন রাজ্য সফরের পর লন্ডনে ফিরে তিনি কমিটির খসরা পেশ করেছিলেন তারেক রহমানের কাছে। এরপরই তা পর্যালোচনার পর পাঠানো হয় ঢাকায় বিএনপির সদর দফতরে।

বিভিন্ন অঙ্গরাজ্যে মহাসচিবের অনুমোদনপ্রাপ্ত কমিটির তথ্য অনুযায়ী ফ্লোরিডা অঙ্গরাজ্য বিএনপির আহবায়ক এবং সদস্য-সচিব হচ্ছেন যথাক্রমে এমরানুল হক চাকলাদার এবং ইলিয়াস খান। বিলুপ্ত কমিটির সভাপতি দিনাজ খান এবং সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফকেও এই কমিটির সদস্য রাখা হয়েছে। জর্জিয়া বিএনপির পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে নাহিদুল এইচ খান সাহেল এবং মামুন শরীফ (আমজাদ)। ম্যারিল্যান্ড রাজ্যে আহবায়ক শহীদ খান চৌধুরী এবং সদস্য-সচিব ইঞ্জিনিয়ার সেলিম হোসেন।

ওয়াশিংটন ডিসি বিএনপির আহবায়ক-হাফিজ খান সোহায়েল এবং সদস্য-সচিব-এ জে এম হোসেন। ডিসি বিএনপির সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক এ জে এম হোসেন (যাকে নতুন কমিটির সদস্য-সচিব করা হয়েছে) ক্ষোভ প্রকাশ করে ২ জানুয়ারি সন্ধ্যায় এনআরবি নিউজকে বলেন, গত দু’বছরে আমরা অনেক কর্মসূচি পালন করেছি। এতদসত্বেও আমাদের সাথে কোন ধরনের আলাপ-আলোচনা ছাড়াই আনোয়ার হোসেন খোকেন এই আহবায়ক কমিটির প্রস্তাব পেশ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সনকে সঠিক তথ্য না দেয়ায় এমন পদক্ষেপ গ্রহণের ফলে রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিএনপির কর্মকান্ডে স্থবিরতা আসতে বাধ্য। তিনি অবিলম্বে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন তারেক রহমান সমীপে।
কানেকটিকাট অঙ্গরাজ্য বিএনপির আহবায়ক হয়েছেন তৌফিকুল আম্বিয়া টিপু এবং সদস্য-সচিব-আনোয়ার হোসেন হিমু।

অঙ্গরাজ্যভিত্তিক কমিটি গঠনের এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাকালিন (১৯৮৭) সময় থেকে এখন পর্যন্ত যারা সক্রিয় রয়েছেন তাদের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। এ প্রসঙ্গে বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট বলেছেন, ‘আমার পদ-পদবির কোন আকাঙ্খা নেই। তবে যারা দীর্ঘদিন শ্রম-মেধা দিয়েছেন প্রবাসে বিএনপির রাজনীতিকে বহমান রাখতে, তাদের পক্ষে কী অঙ্গরাজ্য কমিটিতে যাওয়া সম্ভব? যাদের সাংগঠনিক দক্ষতা রয়েছে গোটা আমেরিকায় এবং সে ধরনের বহু পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন ১/১১ পরবর্তী সময়ে, তাদের পক্ষে অঙ্গরাজ্য কমিটিতে নেমে যাওয়ার অর্থ হচ্ছে আত্মহত্যার সামিল।’

‘বিশেষ করে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক হিসেবে গিয়াস আহমেদ, যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন, অন্যতম ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলের মত সংগঠকের অবস্থান উল্লেখ করার মত। এদেরকে যদি কেন্দ্রীয় কমিটিতে ঠাঁই দেয়া হতো তাহলেও মেনে নেয়া যেত’-মন্তব্য তৃণমূলের কর্মীদের। ফ্লোরিডায় বসবাসরত বিএনপি নেতা ব্যারিস্টার মনির হোসেন কাজল বলেন, বিএনপির চরম এ দুর্দিনে আন্তর্জাতিক লবিংয়ে যুক্তরাষ্ট্র বিএনপির গুরুত্ব অপরিসীম। অথচ হাই কমান্ডে সেই মূল্যায়ন নেই। এটি হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে উজ্জীবিতদের জন্যে খুবই দুর্ভাগ্যের একটি বিষয়। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests