Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা ক্লাব ইউএসএ’র নিউ ইয়ার ২০২০ উদযাপন (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: January 4, 2020 | 2:46 PM

https://www.facebook.com/USANewsNY/videos/852724438518049/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ব্যাপক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নিউ ইয়ার ২০২০ উদযাপন করেছে বাংলা ক্লাব ইউএসএ। গত ৩ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব পার্টি সেন্টারে ইংরেজী নব বর্ষ উদযাপন করে সংগঠনটি। নব বর্ষের কেক কেটে এবং সাংস্কৃতিক আয়োজনে মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে তারা। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

সংগঠনের সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মো. মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন. সাংস্কৃতিক সম্পাদক সোনার বলাই, প্রচার সম্পাদক শাহ মনজুরুল হক চুন্নু, সমাজ কল্যাণ সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ মিজানুর রহমান সবুজ, সহ কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল বাছির খান, আবদুস সালাম, খবির উদ্দিন ভূইয়া, আখতারুজ্জামান হ্যাপি, লিপি আক্তার, আফজালুর রহমান, মমতাজ উদ্দিন, মোতাসিন বিল্লাহ তুষার, মিলন প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বখতিয়ার রহমান খোকন, মীর এস আলী, রুহুল আমিন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উৎসবমুখর পরিবেশে বাংলা ক্লাব ইউএসএ’র কর্মকর্তারা অতিথিদের সঙ্গে নিয়ে নব বর্ষের কেক কাটেন।
সঙ্গীত পরিবেশন করেন হেলাল উদ্দিন, আজিজুল হক সহ অন্যান্যরা। দর্শকরা প্রাণভরে উপভোগ করেনে মনোজ্ঞ এ পরিবেশনা।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবুল কালাম পিনু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, সকলের আন্তরিক সহযোগিতার এই আয়োজন সফল হয়েছে। তারা এ আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরো ভাল কিছু করার প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বাংলা ক্লাব ইউএসএ’র সদস্যরা স্বপরিবারে অংশ নেন। মহিলা ও নতুন প্রজন্মের উপস্থিতিতে এটি পরিনত হয় ক্লাব সদস্যদের মিলন মেলায়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV