আগামী বছর খাদ্যের দাম চড়া ও অস্থিতিশীল থাকবে : জাতিসংঘ
ইউএসএনিউজ ডেস্ক: আগামী বছর খাদ্যের দাম চড়া ও অস্থিতিশীল থাকবে এবং তা গরিব দেশগুলোর জন্য হুমকি হয়ে উঠবে বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও বুধবার হুশিয়ারি উচ্চারণ করেছে। ফাও আরও বলেছে, আগামী বছর দরিদ্র দেশগুলোকে খাদ্য আমদানি খাতে চলতি বছরের চেয়ে ২৭ থেকে ৩০ শতাংশ বেশি ব্যয় করতে হবে।আগামী কয়েক মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে ফাও বলেছে, রাশিয়া এবং ইউক্রেনে গম উত্পাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্য বিরূপ আবহাওয়ার কারণে ইউরোপ ও উত্তর আমেরিকায় ভুট্টা উত্পাদন কমে যেতে পারে।খাদ্য সংক্রান্ত প্রতিবেদনে জাতিসংঘের এ সংস্থাটি আরও বলেছে, আগামী বছর খাদ্য আমদানি খাতের ব্যয় ১২৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছে নতুন রেকর্ড তৈরি হবে।২০১০ সালে খাদ্য আমদানি খাতে যে ব্যয় হয়েছে তা থেকে এ ব্যয়ের পরিমাণ ২১ শতাংশ বাড়বে। স্বল্পোন্নত, স্বল্প আয় ও খাদ্য ঘাটতির দেশগুলোকে খাদ্য আমদানি খাতে ২৭ থেকে ৩০ শতাংশ ব্যয় বাড়াতে হবে বলে মনে করছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা।রয়টার্স
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








