Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের বর্ণিল উৎসব (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: January 6, 2020 | 1:44 PM

https://www.facebook.com/USANewsNY/videos/549441209117414/

https://www.facebook.com/USANewsNY/videos/1103594343305164/

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা স্মরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষে ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে ‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম, সাফল্যের ৭২ বছর’ লিখা ব্যানারের সামনে স্থাপিত মঞ্চে স্থানীয় সময় ৪ জানুয়ারী রোববার রাতে কেক কেটে উদযাপন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী। আয়োজন করা হয় আলোচনা সভার। উৎসবমুখর পরিবেশে অতিথি ও নেতা-কর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ সময় সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত এবং পরে ছাত্রলীগের দলীয় সঙ্গীত পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা, মুক্তিযুদ্ধের সকল শহিদ এবং সকল গণঅন্দোলনে আত্মাহুতিদানকারীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় বাংলাদেশের উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত রাখতে একযোগে কাজ করার অঙ্গীকারও করেন নেতৃবৃন্দ।
সাবেক ছাত্র নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশার পরিচালনায় এবং সাবেক ছাত্র নেতা সাখাওয়াত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা তোফায়েল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীদের সাধারণ সম্পাদক শাহীন আজমল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী সদস্য আশফাক মাসুক, আওয়ামী লীগ নেতা সফিক উদ্দিন, কফিল চৌধুরী, আবদুল মুহিত, হুমায়ূন চৌধুরী, শেখ মকলু মিয়া, শামীম আরা বেবি, যুবলীগ নেতা জামাল হুসেন, নূরুল ইসলাম, রেজা আবদুল্লাহ স্বপন, শ্যামল কান্তি চন্দ, মোঃ মনিরুল আলম দিপু, জহিরুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট বাছির খান, এস আর লিংকন, পল্লব সরকার প্রমুখ।
বক্তারা নীতি ও আদর্শ নিয়ে চলার মাধ্যমে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের পাশপাশি মর্যাদাপূর্ণ সংগঠন ছাত্রলীগের হৃতগৌরব ফিরিয়ে আনার আহ্বান জানান দেশ-প্রবাসের নেতা-কর্মীদের প্রতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা মনে রাখতে হবে। একাত্তরের মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। ছাত্রলীগকে এই আদর্শ ধারণের মাধ্যমে এগিয়ে যেতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে বহির্বিশ্বে শক্তিশালী করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা শেখ হাসিনার সরকারের সময় বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটালাইজড এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে চলেছে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ইতোমধ্যেই নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী-সমর্থক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV